বিজ্ঞান ও প্রযুক্তি: গেম খেলার উপযোগী কাইনেক্ট মোশন-সেনসিং পণ্যটির কম্পিউটার কোড উন্মুক্ত করেছে মাইক্রোসফট।
গেম কনসোল এক্সবক্স৩৬০-এর জন্য এ পণ্যটি তৈরি করেছিল প্রতিষ্ঠানটি।মাইক্রোসফটের ভাষ্য, কাইনেক্টকে আরও সহজভাবে ব্যবহার এবং এর উন্নয়নে ব্যবহারকারীদের কাছ থেকে পরামর্শের জন্য এই কোড উন্মুক্ত করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
এক্সবক্স৩৬০ গেম কনসোলের সঙ্গে কাইনেক্ট যুক্ত করলে গেম কন্ট্রোলারের পরিবর্তে শরীর নাড়ানোর মাধ্যমে এ গেম খেলা যায়।
২০১০ সালে কাইনেক্ট বাজারে এনেছিল মাইক্রোসফট। হার্ডওয়্যার হ্যাকাররা নিজস্ব কোড লিখে কাইনেক্ট ব্যবহার করতে পারতেন। পরবর্তীতে উইন্ডোজ সফটওয়্যারের মাধ্যমে কাইনেক্ট নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছিল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে এতে কাইনেক্টের মূল কোডটি লুকানো ছিল। সম্প্রতি মাইক্রোসফট কর্তৃপক্ষ কাইনেক্টের লুকানো কোড উন্মুক্ত করে এই পণ্যটিকে উন্নত করার জন্য সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
১৪ মার্চ/নিউজরুম









