আর মাত্র ১১টা রান আশরাফুল

0
192
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক আর মাত্র ১১টা রান! আর মাত্র ১১টা রান! এটা জপ করতে করতে নেমেছিলেন কাল সকালেআগের রাতেও ওই ১১সংখ্যাই ঘুরপাক খেয়েছে মাথায়সেটিই কি সর্বনাশটা করল? দেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার দীর্ঘদিনের লালিত স্বপ্নটা আর পূরণ হলো না!
মোহাম্মদ আশরাফুল দোষ দিচ্ছেন প্রথম বলটাকেরিভার্স প্যাডল মতো করতে চেয়েছিলেন, বল প্যাডে লাগলকাল রাতে টেলিফোনে আশরাফুল বললেন, ‘আগের দিন এই শটটা অনেকবার মারতে ইচ্ছা করছিলমারিনিকাল দেখলাম, অনসাইডে সাতজন আর অফসাইডে দুজনএমন ফিল্ড প্লেসিংয়ে দিলশান সাধারণত মিডল-লেগে বল করেআমি তাই আগে থেকেই ওই শটটা মারব ঠিক করেছিলামকিন্তু বলটা পড়ল লেগ স্টাম্পেপ্যাডে লাগায় আপিলও হলোওটাই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলতাহলে বোধ হয় হবে না
যে শটটা খেলে আউট হয়েছেন, সেটির মূলেও ওই ভয়ই কাজ করেছে, ‘আমি একটু ভয়ে ভয়ে মেরেছিনইলে বলটা ঠিকই ব্যাটে লাগতআশরাফুলের এখন মনে হচ্ছে ডাবল সেঞ্চুরিটার জন্য এত বেশি ব্যগ্র প্রতীক্ষা ছিল যে সেটিই বড় চাপ হয়ে গেছে, ‘বাসা থেকেও সবাই বলছিল, আর ১১টা রান করতেই হবেকেউ না বললেই বা কী, ১৮৯ রানে অপরাজিত থাকার পর ডাবল সেঞ্চুরির কথা তো মাথায় ঘুরবেই
আউট হয়ে যাওয়ার পর থেকে আরেকটা আফসোসও হচ্ছে তাঁর, ‘এখন মনে হচ্ছে, একটু চেষ্টা করলেন কালই (পরশু) ডাবল সেঞ্চুরিটা হয়ে যেতবোকামিই করেছি
১৯০ রানে আউট হয়ে যাওয়ার ওই মুহূর্তটা অনেক দিনই হয়তো মনে ফিরে ফিরে আসবেতবে আশরাফুল রাতে শূন্য রানের চেয়ে তো ১৯০ ভালোভেবে সান্ত্বনা খুঁজতে চাইলেনতিনি না পারলেও মুশফিকুর রহিম পেরেছেনতাঁকে অভিনন্দনও জানাচ্ছেন, ‘আশা করেছিলাম, আমরা দুজনই ডাবল সেঞ্চুরি করবও পেরেছেঅসাধারণ ব্যাটিং করেছে

 

( মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন