মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন রত্না

0
264
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন চলচ্চিত্র অভিনেত্রী রত্নাপ্রথম শ্রেণী লাভ করায় তিনি দারুণ উচ্ছ্বসিতসম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তনে অংশ নিয়েছেন তিনি

মাস্টার্স সম্পন্ন হওয়ায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে রত্না জানিয়েছেন, মাস্টার্স সম্পন্ন করতে পেরে তাঁর খুব ভালো লাগছেছোটবেলা থেকেই তাঁর পড়া-লেখার প্রতি ঝোঁক ছিলতাই শত ব্যস্ততা সত্ত্বেও নিয়মিতভাবে পড়া-লেখা চালিয়ে গেছেনএ জন্য তাঁকে অনেক কষ্ট করতে হয়েছেসমাবর্তনের দিন শুটিং থাকায় খুব বেশি সময় সমাবর্তন অনুষ্ঠানে থাকতে পারেননি বলেও জানিয়েছেন তিনি

ছোটবেলা থেকেই পড়ালেখায় মেধার সাক্ষর রেখেছেন রত্নাকেন ভালোবাসলামছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র জগতে পা রেখেছিলেনচলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও, পাশাপাশি পড়া-লেখাটাও চালিয়ে গেছেনজগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্কে অনার্স সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়েলফেয়ারে ভর্তি হনঅনার্সে দ্বিতীয় শ্রেণী ও মাস্টার্সে প্রথম শ্রেণী লাভ করেছেন রত্না

বর্তমানে রত্না বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেনতাঁর হাতে থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে সেদিন বৃষ্টি ছিল’, ‘কষ্ট আমার দুনিয়া’, ‘কঠিন লড়াইএবং অরুণ বরুণ কিরণমালা

 

১০ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন