উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপ দাম কমছে

0
244
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি:দাম কমতে পারে মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপেরওয়াল স্ট্রিট জার্নালও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসের তথ্য অনুযায়ী, উইন্ডোজ ৮ সফটওয়্যারের লাইসেন্স ফি থেকে ল্যাপটপ নির্মাতাদের বিশেষ ছাড় দিচ্ছে মাইক্রোসফটসফটওয়্যার লাইসেন্স খরচ কমে যাওয়ায় ল্যাপটপের দামও কমে আসবে বলেই প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন
প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, উইন্ডোজ ৮নির্ভর টাচস্ক্রিন আলট্রাবুক বা হালকা-পাতলা ল্যাপটপগুলোর দাম ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারেএতে উইন্ডোজনির্ভর টাচস্ক্রিন ল্যাপটপের বিক্রি বেড়ে যাবে বলেই ধারণা করছেন প্রযুক্তির-বিশ্লেষকেরা
বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির বিশ্লেষকেরা জানিয়েছেন, উইন্ডোজনির্ভর আলট্রাবুক ছাড়াও উইন্ডোজ ৮নির্ভর ট্যাবলেট ও হাইব্রিড পণ্যগুলোর দামও কমে আসতে পারে
উইন্ডোজনির্ভর পণ্যগুলোর দাম কমে গেলে প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলেই বিশ্লেষকদের ধারণা

 

 

 

৯ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন