বলিউডের চড় সমাচার

0
237
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: শাহরুখ খান, সালমান খান, গোবিন্দ, অক্ষয় কুমার এবং পূজা ভাটের পর এবারপ্রতিপক্ষের গালে চড় মেরে খবরের শিরোনাম হয়েছেন বলিউডের অভিনেতা ওনির্মাতা সোহেল খান
নির্মাতা ডেভিড ধাওয়ানের ছেলে ও অভিনেতা বরুণধাওয়ানের গালে চড় মেরেছেন সোহেলগত কয়েকদিন ধরেই এমন খবরে সরগরম হয়েআছে বলিউড কেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমঅবশ্য সোহেল কিংবা বরুণের পক্ষথেকে এখন পর্যন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নিতাঁরা দুজনই চেপে গেছেন এখবরতাঁরা স্বীকার না করলেও, ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, সম্প্রতি সোহেলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন বরুণএক পর্যায়েতাঁর গালে কষে চড় বসিয়ে দেন সোহেলরাগ নিয়ন্ত্রণ করতে না পেরে গায়েহাত তোলায় এখন পর্যন্ত বেশ কয়েকবারই রসালো খবরের জোগান দিয়েছেন বলিউডেরএকাধিক তারকাধর্মেন্দ্র, নূতন থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান, গোবিন্দ, অক্ষয় কুমার এবং পূজা ভাটের নামও ঠাঁই পেয়েছে এই তালিকায়
শাহরুখ খান-শিরীষ কুন্দার
গতবছর মুক্তি পাওয়া অগ্নিপথরিমেকে সঞ্জয় দত্তের আনকোরা অভিনয়-শৈলীদারুণ প্রশংসিত হয়েছিলএ সাফল্য উদযাপন করতে এক অনুষ্ঠানের আয়োজনকরেছিলেন সঞ্জয়আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বলিউড বাদশাহখ্যাতশাহরুখ এবং জোকারখ্যাত চিত্র নির্মাতা শিরীষ কুন্দারএমনিতেই রা ওয়ানছবি নিয়ে সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটে উলটা-পালটা মন্তব্য করায়শিরীষের ওপর বেজায় চটে ছিলেন শাহরুখতার ওপর সেদিনের অনুষ্ঠানে শাহরুখেরপেছনে লাগায় নিজের রাগকে আর সামলে রাখতে পারেননি কিং খানকষে চড় বসিয়েদিয়েছেন শিরীষের গালেপরে অবশ্য শিরীষের স্ত্রী ও শাহরুখের বন্ধু ফারাহখানসহ আরও কয়েকজনের উদ্যোগে ঘটনার কয়েকদিন পরই মিটমাট করে ফেলেনশাহরুখ-শিরীষ
সালমান খান-সুভাষ ঘাই
২০০৮ সালে বলিউডের বর্ষীয়ানচিত্র নির্মাতা সুভাষ ঘাঁইয়ের যুবরাজছবিতে অভিনয় করেছিলেন সালমান খানতবে ছবিটিতে অভিনয়ের আগে তুঘলকি এক কাণ্ড ঘটিয়ে বসেছিলেন ব্যাডবয়তকমা পাওয়া সালমানখলনায়ক’, ‘পরদেশ’, ‘তাল’-এর মতো ছবি উপহার দিয়েঅনেক আগেই বলিউডে সম্মানজনক একটি জায়গা করে নিয়েছিলেন সুভাষ ঘাইএকটিপার্টিতে বাবার বয়সী সেই নির্মাতার কিছু মন্তব্য হজম করতে না পেরে তাঁরগালে চড় মারার দুঃসাহস দেখিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে যান সালমানবিষয়টি জানতে পেরে সুভাষের কাছে সালমানকে ক্ষমা চাইতে বলেন তাঁর বাবাসেলিম খানপরে অবশ্য সবকিছু ভুলে সুভাষের পরিচালনায় যুবরাজছবিতেঅভিনয় করেন সালমান
গোবিন্দ-নীরজ ভোরা
বেশ কয়েক বছর ধরে ঝুলে ছিলফির হেরা ফেরিখ্যাত বলিউডের নির্মাতা ও অভিনেতা নীরজ ভোরা পরিচালিত রানভোলা রানছবির শুটিংয়ের কাজসেই ২০০৭ সাল থেকে ছবিটির সঙ্গে সম্পৃক্তছিলেন বলিউডের অভিনেতা গোবিন্দ২০১২ সালে ছবিটির শুটিং পর্ব শেষ হলেও, সম্পাদনার কাজ শেষ হয়নিএমনিতেই বারবার ছবির শুটিংয়ের কাজ পিছিয়েযাওয়ার নীরজের ওপর খ্যাপা ছিলেন গোবিন্দতার ওপর ছবিটির আরেক অভিনেতাআরিয়ান ভেদকে বেশি গুরুত্ব দিচ্ছেন নীরজএমনটা মনে হওয়ায় রাগ সামলাতে নাপেরে শেষমেষ একদিন নীরজের গালে চড় বসিয়ে দেন গোবিন্দপরে তাঁরা দুজনইঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করলেও, হাটে হাঁড়ি ভেঙে দেন ছবির সেটে হাজিরথাকা কয়েকজন প্রত্যক্ষদর্শীএ ছাড়া, ২০০৮ সালে মুক্তি পাওয়া মানিহ্যায় তো হানি হ্যায়ছবির সেটেও এক ভক্তের গায়ে হাত তুলেছিলেন গোবিন্দ
অক্ষয় কুমার-প্রকাশ জাজু
একবারপ্রিয়াংকা চোপড়ার সঙ্গে অক্ষয় কুমারের প্রেমের গুজব ছড়িয়ে পড়লে তাঁরকর্মচারী প্রকাশ জাজুর ওপর দারুণ চটে যান খিলাড়িতারকা অক্ষয়তাঁরমতে, এসব আজেবাজে গুজব রটানোর পেছনে হাত ছিল প্রকাশেরতিনিই (প্রকাশ)মিডিয়াতে অক্ষয় এবং প্রিয়াংকার প্রেমের গুজব ফাঁস করেছিলেনএসব কারণেফিল্মিস্তান স্টুডিওতে সবার সামনে প্রকাশের গালে চড় মেরে তাঁকে শাসন করেনঅক্ষয়
পূজা ভাট-মুজাম্মেল ইব্রাহিম
বলিউডের অভিনেত্রী ও নির্মাতাপূজা ভাট পরিচালিত ধোঁকা’ (২০০৭) ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয়েছিল মডেল ওঅভিনেতা মুজাম্মেল ইব্রাহিমেরছবিটির শুটিং চলকালে একটি দৃশ্যে ঠিকমতোঅভিব্যক্তি দিতে পারছিলেন না ইব্রাহিমব্যস, সামান্য এ কারণেই ভীষণ চটেযান পূজারাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ইব্রাহিমের গালে চড় মেরে বসেনতিনি
চড় মারার প্রথা বলিউডে মোটেও নতুন নয়একটি ফিল্ম স্টুডিওতেপ্রখ্যাত অভিনেতা সঞ্জীব কুমারের গালে চড় মেরেছিলেন পঞ্চাশের দশকেরজনপ্রিয় অভিনেত্রী নূতনপ্রখ্যাত কবি ও গীতিকার আনন্দ বকশিও একই কাণ্ডঘটিয়েছিলেন সংগীত পরিচালক লক্ষ্মীকান্তর সঙ্গেএ ছাড়া, নির্মাতা, প্রযোজক ও অভিনেতা সঞ্জয় খানের গালে চড় মেরে হইচই ফেলে দিয়েছিলেনবলিউডের অ্যাকশন কিংতকমা পাওয়া ধর্মেন্দ্র

 

৯ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন