এইচএসসি পরীক্ষার রুটিন ভেজাল

0
249
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক: এ বছর এইচএসসি পরীক্ষায় আমি একজন অংশগ্রহণকারীকিন্তু এই প্রকাশিতসময়সূচিতে বিজ্ঞান বিভাগের একজন ছাত্র হওয়ার কারণে সন্তুষ্ট হতে পারছি না
এইরুটিনে পদার্থ প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষার আগে কেবল একদিন বন্ধ দেওয়া হয়েছেআবার গণিত প্রথম পত্রের আগে ২৫ দিন বন্ধ দেওয়াহয়েছেপদার্থ প্রথম পত্রের আগে কেবল এক দিন বন্ধ থাকায় বিশাল সিলেবাস শেষকরতে একজন সাধারণ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর প্রায় দেড় বছর সময় লাগবে, তা-ওহয়তো শেষ করা সম্ভব হবে নাআবার রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা সৃজনশীলপদ্ধতিতে অনুষ্ঠিত হবে বিধায় সম্পূর্ণ বইটি ভালোভাবে একবার রিভিশন দিতেহবে, যা এক দিনে কোনো ক্রমেই সম্ভব নয়অপর দিকে গণিত প্রথম পত্র পরীক্ষারআগে এত দিন বন্ধ আমাদের গণিতের যথার্থ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে
প্রায়দুই বছরের কষ্টের ফসল এবং একটি ভালো উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির পাথেয়হলো ভালো একটি এইচএসসি রেজাল্টউত্তম প্রস্তুতিতেই এই সাফল্য অর্জনেরমূলমন্ত্রউত্তম প্রস্তুতির স্বার্থে বিজ্ঞান বিভাগের পদার্থ প্রথম পত্রএবং রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষার আগে আরও কিছুদিন এবং গণিত প্রথম পত্রেরআগের ছুটি পরিমিতকরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আবেদন জানাচ্ছি
মো. হাসান-উল-ইকবাল
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বিজিবি হেডকোয়ার্টার্স, ঢাকা

 

৯ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন