রুপশী বাংলা ডেস্ক:নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশ,এসডিএলজি প্রজেক্ট’র সহযোগিতায় একটি বর্নঢ্য র্যালী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা করে। ইউএনও সাইফুর রহমান খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অন্জুমান আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন, আরডিআরএস বাংলাদেশ’র এসডিএলজি প্রজেক্ট’র প্রকল্প সমš^য়কারী সেলিম আখতার, সহকারী প্রকল্প সমš^য়কারী সৈয়দা ফরিদা ইয়াসমিন, প্রোগ্রাম অফিসার মোসফিকুর রহমান, নুরুল হক, পিকেএসএস এর প্রোগ্রাম অফিসার রাজু আহমেদ,ব্র্যাক কর্মকর্তা মহিতোষ সরকার, রাশেদুল কবীর প্রমূখ। পরে প্রতিপাদ্য বিষয়ের সাথে ঐক্যমত পোষণ করে অঙ্গীকার নামায় ¯^াক্ষর করা হয়।
৮ মার্চ/নিউজরুম






