দেশে নৈরাজ্য হচ্ছেনা- স্বরাষ্ট্রমন্ত্রী

0
206
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:দেশে কোনো ধরণের নৈরাজ্য হচ্ছেনা বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর
বলেছেন, ‘যারা দেশের সংখ্যালঘুদের ওপর হামলা করেছে, তারা সত্যিকারের কাপুরুষতাইযারা এধরনের  সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে, তাদের খুঁজে বের করেআইনের আওতায় এনে বিচার করা হবেপ্রকৃতপক্ষে যে সকল এলাকায় জামায়াতেরপ্রভাব বেশি, একমাত্র সেসব এলাকায় নৈরাজ্য হচ্ছেবিএনপি-জামায়াতের এ ধরণেরসন্ত্রাসী কর্মকা- আমাদের জন্য লজ্জার কারণবৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন
বিএনপিডাকা হরতাল সম্পর্কে মন্ত্রী বলেন, ‘ঢাকায় আজকে যে পরিস্থিতি বিরাজ করছে, এতে বোঝা যায় যে, বিএনপি নিজেদের উদ্দেশ্যে সফল হয়নিএরকম হরতাল আমাদেরজন্য লজ্জাজনক
অন্যদিকে সম্প্রতি প্রকাশিত এমনেস্টি ইন্টারন্যাশনালেরপ্রতিবেদনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকারের সময় যখন আমাকে আটককরা হয়েছিলো তখনো তারা বিরোধীতা করেছিলো
অন্যদিকে হরতাল সম্পর্কেতাক্ষনিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুবলেছেন, ‘আজ ঐতিহাসিক ৭ই মার্চএই দিনে হরতাল ডেকে খালেদা জিয়া এটা প্রমাণকরলেন যে, যতদিন বেচে থাকবেন, ততোদিন তিনি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেযাবেনআসলে আজকের হরতাল ৭ই মার্চের চেতনাকে ম্লান করার জন্য ডাকা হয়েছেমুক্তিযুদ্ধের সময় জামায়াতের পরাজয় মানেই খালেদা জিয়া পরাজয়সেই পরাজয়েরগ্লানি তিনি এখনো ভুলতে পারছেন নাদেশের সবজায়গায় জনগণকেসন্ত্রাসবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিজেদেরে জীবন বাজি রেখে পরিস্থিতি সামল দেওয়ারচেষ্টা করে যাচ্ছেতবে শুধু তাদের দিকে তাকিয়ে থাকলে চলবে নাগতকাল সংসদেপ্রধানমন্ত্রী এই সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠনের ডাকদিয়েছেনসেই ডাকে সাড়া দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশের প্রতিটিপাড়া-মহল্লায় সন্ত্রাস বিরোধী প্রতিরোধ কমিটি গঠন করতে হবে

 

৭ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন