ডেস্ক রিপোর্ট:দেশেরগণমাধ্যম তিলকে তাল করে সংবাদ প্রচার করছে এমন অভিযোগ করে অর্থমন্ত্রীআবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘যতটা নৈরাজ্যের খবর যেভাবে গণমাধ্যমেপ্রচার কারা হচ্ছে, বাস্তবে ততটা নৈরাজ্য হচ্ছে না। আসলে মিডিয়া তিলকে তালকরছে ।’ এছাড়াও হরতাল প্রসঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে হরতাল চলবে না।
বুধবারনব নির্বাচিত এফবিসিসিআইয়ের প্রতিনিধি দল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মালআব্দুল মুহিতের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।
এসময় হরতাল, বিশৃঙ্খলা, খুন খারাবি দেশের অর্থনীতির অগ্রযাত্রাকে ব্যহতকরছে বলে দাবি করেছে এফবিসিসিআই এর প্রতিনিধি দল। ফলে হরতাল বন্ধে সরকারকেএখনই উদ্যেগ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় সংগঠনটির সভাপতি কাজিআকরাম উদ্দিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবসায়ীরা বিপদেআছেন। পরিস্থিতির উন্নতির জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে আমরাবিরোধীদলীয় নেত্রীর সাথে বৈঠক করবো।
৬ মার্চ/নিউজরুম







