ডেস্ক রিপোর্ট:অগণতান্ত্রিকসরকার গঠন করতে দিবে না আওয়ামীলীগ । সরকারের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধেবিচার প্রক্রিয়া চলছে এবং বিচার শেষ হওয়ার আগ পর্যস্ত চলবে, সাম্প্রদায়িকদাঙ্গা লাগিয়ে কেউ যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেনা বলে মন্তব্য করলেনআওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফ ।বুধবারসকালে ধানমন্ডি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন ।তিনিবলেন , বাংলাদেশে এমন কোন পরিস্থিতি হয়নি যাতে করে দেশে সেনাবাহিনীমোতায়েন করা লাগবে। সরকার যদি মনে করে যে ছাত্র-শিবির কে নিষিদ্ধ করতে হবেতবে সরকার তা করবে।এতে সরকারের নিজে¯¦ প্রক্রিয়া আছে ।তিনি বেগমজিয়াকে উদ্দেশ্য করে বলেন ,তিনি সংবাদ সম্মেলন নয় বিদেশ থেকে ফিরে জাতিরউদ্দেশ্যে ভাষন দিয়েছেন । আর এর মাধ্যমে তিনি জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। এ দিক নির্দেশায় তিনি ২য় যুদ্ধের ডাক দিয়েছেন ।কিন্তু বিরোধী দলের এদাবি কখনোই বাস্তবায়িত হবে না।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদেও বিচারেরঅঙ্গিকারের ফলেই গত নির্বাচনে আওয়ামীলীগ বিপুল ভোটে জয়ী হয়েছে ।যত বাধাইআসুক আওয়ামীলীগ এ অঙ্গীকার পূরন করবেই । কেননা আলামত ধ্বংস কওে দিলেওমানুষের স্মৃতি কখনও ধ্বংস হয়না।কোন ভাবেই আওয়ামীলীগকে অন্য পথে ধাবিত করাযাবে না।
তিনি আরও বলেন , অনেকেই উদ্দেশ্যমূলক ভাবে আওয়ামীলীগকে হেয়করার জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আসছে । তারা বলছে আওয়ামীলীগ কেন রাজপথেনেই ।আওয়ামীলীগ রাজনৈতিক দল , আইন শৃঙ্খলা বাহীনী নয় ।রাজপথে থাকার কাজ আইনশৃঙ্খলা বাহিনীর, আওয়ামীলীগের নয় ।এছাড়াও তিনি বলেন , আজকে লক্ষলক্ষ তরুন তরুনী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য স্বেচ্ছ্বায় রাজপথে অবস্থানকরছে ।এর চেয়ে বড় ঐক্যজোট হতে পারে না । বাংলার জনগন কখন্ইো এদেশেসাম্প্রদায়িক শক্তিকে দাড়াতে দিবে না ।
৬ মার্চ/নিউজরুম







