স্পোর্টস ডেস্ক: বার্সা-রিয়ালের সাম্প্রতিক ‘এল ক্লাসিকো’ তো আপনি দেখেছেন।
ডিয়েগোম্যারাডোনা: হ্যাঁ, অবশ্যই, দুই দলের খেলা আমি মিস করি না। শক্তি-সামর্থ্যেদল দুটি একই উচ্চতায় আসার অনেক আগে থেকেই আমি তাদের খেলা দেখতাম। গত মৌসুমশুরুর আগে বার্সা যে প্রস্তুতি নিয়েছিল, আমার বিশ্বাস, মরিনহো এবার তারচেয়ে অনেক ভালো করেছে।
কোন দিক থেকে?l
ম্যারাডোনা: আমি বলতে চাইছি, বার্সার প্রাক-মৌসুম প্রস্তুতিটা ভালো ছিল না। তারা (প্রস্তুতি ছাড়াই)সরাসরি প্রীতি ম্যাচ খেলেছে। খেলতে গেছে মালেশিয়ায়, চীনে; সেখানকার মানুষতাদের খেলা দেখে ভাগ্যবান মেনেছে নিজেদের। গ্রীষ্মের প্রস্তুতিটাই গোটা বছরকেমন যাবে, তার একটা ভিত্তি গড়ে দেয়। আর (বার্সার প্রস্তুতি) ভিত্তিটা ছিলসকালে-বিকালে অনুশীলন করা, ম্যাচ খেলে নয়।
বল নিয়ে অনুশীলনেই আমিআস্থাশীল। দৌড়াতে হবে বলে ৫০ কিলোমিটার দৌড়াব—এতে বিশ্বাস করি না আমি।সাইক্লিস্টদের এটা করতে দেখলে তো বলব, তাদের মাথা খারাপ হয়ে গেছে।
রিয়াল-বার্সা ম্যাচে নতুন কিছু দেখেছেন?l
ম্যারাডোনা:পেপ (গার্দিওলা) ও মো (মরিনহো) দুজনই দক্ষ, যারা পরস্পরের সঙ্গে দাবাখেলেছে। মরিনহো এখন নিজে থেকেই খেলাটা ছেড়ে দিয়েছে। টিটোও বড় মাপের মানুষ, ভালো ম্যানেজারও—আশা করি, অচিরেই ভালো করবে সে। পেপ বার্সাকে একটা দলহিসেবে গড়ে তুলেছিল। তাকে ছাড়া বার্সা চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। তিনটি দ্রুতপাস দিয়ে বল জালে না জড়িয়ে তারা অর্থহীন পাসের খেলা খেলছে। আমার কাছে তোবার্সাকে খুব ক্লান্ত দল মনে হয়েছে।
মেসিকে কেমন দেখছেন?l
ম্যারাডোনা:তাকে যদি লিওনেল নামে দেখি, সবকিছু ঠিক আছে। কিন্তু যদি তাকে মেসাইয়া নামেডাকতে চাই…, নামটা তাকে মানাচ্ছে না। শুধু সমালোচনার জন্যই আমি তার কড়াসমালোচনা করতে চাই না। সেটা অযৌক্তিকও। প্রতিটি ম্যাচেই সে বার্সাকে রক্ষাকরতে পারে না। বার্সা এখন টালমাটাল এবং এর শিকার হচ্ছে মেসি। বার্সার এইশুরুটা হয়েছিল প্রাক-মৌসুমেই। গত গ্রীষ্মে তাকে অর্থহীন ম্যাচে ৬০ মিনিটকরে খেলানো হয়েছে। কারণ, আয়োজকেরা টাকা ঢেলেছে সে খেলবে বলে। তারা তাকেনিঃশেষ করে দিয়েছে। তার মতো দলের অনেককেই ছিবড়ে রস বের করে ফেলা হয়েছে।
বলাবলি হচ্ছে, এই মুহূর্তে মেসির চেয়ে রোনালদোই সেরা। আপনার কী মনে হয়, এটাই সত্যি?l
ম্যারাডোনা:না। ব্যাপারটাকে এখনো আমি সেভাবে দেখি না। বছরজুড়ে প্রতিটি ম্যাচে সেযেভাবে খেলেছে, তার যা অর্জন, সেসব ছাপিয়ে শুধু দুটি ম্যাচ দিয়েই মেসিরমূল্যায়ন করা যায় না। সিআর-৭ (রোনালদো) যা ছিল, এখনো সে তা-ই, একজন‘ফেনোমেনন’। এর মধ্যে অতিসত্য কিছু নেই এবং অতীতেও কম সত্য কিছু ছিল না। সেম্যানচেস্টারের হয়েও অসাধারণ খেলেছে এবং এখনো খেলছে (রিয়ালের হয়ে), সবখানেই তার খেলাটা একই রকম। সে খ্যাপাটে। গত শনিবার তার সঙ্গে সরাসরিসাক্ষাৎ হয়েছে। ক্যামেরা কাছাকাছি ধরে টিভিতে যেমন দেখায়, তার চেয়েও তাকেবড় মনে হয়েছে। মনে হয়েছে দৈত্য। মরিনহোর সঙ্গেও কথা বলেছি আমি। জানতেপেরেছি, সে খুবই পেশাদার, সব সময় খেলতে ভালোবাসে। দলের মাত্র দুটি ম্যাচহারের জন্য মেসির ওপর দায় চাপাতে পারেন না।
আপনার ক্যারিয়ারে কী এমনটাl ঘটেছিল? নাপোলি কিংবা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার সময় টানা দুটোম্যাচ হেরেছে দল এবং সেটা আপনার দোষেই।
ম্যারাডোনা: আমি কখনো টানা দুটি ম্যাচে হারিনি। কখনোই না! ঠিক আছে (হাসি)!
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, রিয়াল ছেড়ে যেতে পারেন মরিনহো। রিয়ালে কি তাঁর অভাব অনুভূত হবে?l
ম্যারাডোনা:অবশ্যই। গ্রেটদের অভাব সব সময়ই অনুভূত হয়। আর মো হলো গ্রেটদের একজন, যেমনপেপ গার্দিওলা। বার্সেলোনায় তার অভাব অনুভূত হচ্ছে।
রিয়ালে মো’র শূন্যতা কে পূরণ করতে পারেন?l
ম্যারাডোনা:মরিনহোর শূন্যতা অপূরণীয়। সাংবাদিকেরা তার অভাব পূরণের কথা বলবে, ক্লাবপরিচালকেরা তার বিকল্প কাউকে আনতে চাইবে। এটা আলাদা ব্যাপার। কিন্তু মো’রযে গুণাবলি, তা অনেক কোচেরই নেই। তাই আমার কাছে তার শূন্যতা পূরণযোগ্য নয়।
অবাক লেগেছে, যখন আপনাকে বলতে শুনেছি, মেসির চেয়ে আপনি বড় মাপের ফুটবলার…l
ম্যারাডোনা:না। আমার মা বলেছেন, যিনি স্বর্গে ঘুমিয়ে আছেন। আমি বলেছি, আমার মা সব সময়বলতেন, আর সবার চেয়ে আমি বেশি ভালো ফুটবলার। মেসির মা-ও বলবেন যে লিওসবচেয়ে বড় ফুটবলার। আমার দুঃসাহস কখনোই হয়নি যে আমি বলব মেসির চেয়ে আমিভালো ফুটবলার। মেসির সঙ্গে বার্নাব্যুতে দেখা হয়েছে, তার সঙ্গে লম্বাআলিঙ্গনও হয়েছে। ছেলেটির (মেসি) প্রতি সত্যি একটা দুর্বলতা আছে আমার। এবংএটা আমার একটা স্বপ্ন যে, বার্সেলোনায় তার সঙ্গে কাজ করি। আমি বলছি না যেএটা এখনই হতে হবে। শনিবার ড্রেসিংরুম থেকে যখন মেসি ও মাচেরানো বেরিয়ে এল, বুকটা আমার লাফিয়ে উঠল। নিজেকে নিজেই বললাম, এটা আমার স্বপ্ন। এবং বার্সায়কোনো একদিন লিওর কোচ হওয়ার এই স্বপ্ন আমি দেখতেই পারি।
৬ মার্চ/নিউজরুম









