ডেস্ক রিপোর্ট:সরকারসারাদেশে বিএনপি’র পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকরেছে বলে দাবি করেছেন বিএনপি’র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিবরুহুল কবির রিজভী।সোমবার বিকেলে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সমে¥লনে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দেয়ার পাশা-পাশি একশ নেতা-কর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ।বিএনপি শান্তিপুর্ণভাবে হরতাল পালন করতে চায় উল্লেখ করে রিজভীবলেন, সরকার পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে বিরোধীদলের আন্দোলনকে বানচাল করতে চায়।দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে যত মামলা দেওয়া হোকনা কেন বিএনপি’র আন্দোলনকে স্তব্ধ করা যাবেনা বলেও উল্লেখ করেন রিজভী।
৪ মার্চ/নিউজরুম







