বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ১ কেজি ৩০০ গ্রাম ওজনের দুটি ছোট্ট আকৃতির (কিউবস্যাট) কৃত্রিম উপগ্রহমহাকাশে পাঠানো হচ্ছে। এগুলো পৃথিবীর কক্ষপথের বাইরে চলে যাবে। কিউবস্যাটেরএত বড় দূরত্ব অতিক্রমের ঘটনা এই প্রথম।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাসংস্থা নাসা ও তিনটি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হচ্ছে।ইন্সপায়ার নামের একটি প্রকল্পের অধীনে এই অভিযান হবে। প্রকল্প অনুযায়ী ২০১৪থেকে ২০১৬ সালে এগুলো মহাকাশে পাঠানো হবে। তবে কোথা থেকে এই উপগ্রহগুলোউৎক্ষেপণ করা হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।
কিউবস্যাট হল ছোট্ট কৃত্রিম উপগ্রহ। এটির দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা চার ইঞ্চি করে। আকৃতিতে বড় পাউরুটির এক টুকরার সমান এই উপগ্রহগুলো।
এইউপগ্রহ দুটির মধ্যে বেশি যন্ত্রাংশ দেওয়া হচ্ছে না। কারণ, এই দুটি উপগ্রহমহাকাশে টিকতে পারে কি না, সে ব্যাপারে নিশ্চিত হতে চাচ্ছেন বিজ্ঞানীরা। আরএটি সফল হলে অতি অল্প খরচে ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ, চাঁদ ও অন্য গ্রহেঅভিযান চালানো সম্ভব হবে। ভবিষ্যতে হয়তো এ ধরনের কৃত্রিম উপগ্রহে ছেয়ে যাবেপুরো সৌরজগৎ। টেকনিউজডেইলি।
৪ মার্চ/নিউজরুম









