চাকদের বর্ণমালা

0
371
Print Friendly, PDF & Email

১ মার্চ, ২০১৩, চাকদের বর্ণমালা
সাবেকপ্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে অশেষ ধন্যবাদগত ৭ ফেব্রুয়ারিপ্রথম আলোয় প্রকাশিত চাক ভাষার ওপর তাঁর লেখাটি আমাদের দৃষ্টি আকর্ষণকরেছেলেখাটিতে বলা হয়েছে, ‘চাক ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেইকথাটিঠিক নয়চাকদের নিজস্ব বর্ণমালা রয়েছেতবে নানা সীমাবদ্ধতার কারণে চাকবর্ণমালার চর্চা হচ্ছে নাচাক ভাষার উচ্চারণ, বাক্যগঠন, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ বিচার করলে একে আর্য ভাষা পরিবারভুক্ত বলা যায়তবে ভাষা-গবেষকেরাচাক ভাষাকে তিব্বতি-বর্মণ পরিবারভুক্ত বলে উল্লেখ করেছেন
মং মং চাক, বান্দরবান

লেখকের বক্তব্য
চিঠির লেখককে ধন্যবাদ
কথা ঠিক যে ৭ ফেব্রুয়ারি চাক ভাষার ওপর প্রকাশিত আমার লেখায় চাক ভাষারবর্ণমালা সম্পর্কে যথাযথ তথ্য পরিবেশিত হয়নিকিন্তু সত্বরই সে ভুল ধরাপড়ার পর ২১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে প্রথম আলোয় প্রকাশিত ক্ষুদ্র জনগোষ্ঠীরভাষারচনায় সে ভুল সংশোধন করে আমি লিখেছি যে চাক ও ম্রোদের দীর্ঘদিনকোনো বর্ণমালা ছিল নাএখন তারা নিজেদের উদ্ভাবিত বর্ণমালা ব্যবহার করছে
মুহাম্মদ হাবিবুর রহমান

পাসপোর্ট
ফেব্রুয়ারি২০১৩-এর কোনো এক সকালে বাংলাদেশ পাসপোর্ট অফিসে গেলাম পাসপোর্ট করারউদ্দেশ্যেসেদিন দেখতে পেলাম কিছুটা ভিন্ন পরিবেশএকটি দেয়াললিখন দেখলামযা ছিল এ রকম, ‘কোনো দালালকে দেখামাত্র তার কথা ও ছবি রেকর্ড করে একটিনির্দিষ্ট কক্ষে জমা দিনদেখে খুশি হলামহয়তো বা পরিবেশ কিছুটাপাল্টেছেযা হোক, ফরম পূরণ করে টাকা জমা দিয়ে সব কাজ সঠিকভাবে সম্পন্নকরলামহয়রানির শিকার হলাম না
কিছুদিন পরের কথা, একদিন অপরিচিত একটিনাম্বার থেকে ফোন এল এবং অজানা লোকটি আমাকে মালিবাগ থানার এসআই বলে পরিচয়দিলেনএবং আমাকে সব সার্টিফিকেট ও জন্মনিবন্ধন সনদের ফটোকপিসহ সংসদ ভবনেরপুলিশ বক্সে দেখা করতে বললেনআমি পুলিশ ভেরিফিকেশনের জন্য তাঁর সঙ্গে দেখাকরিআমার সবকিছু শতভাগ ঠিক থাকা সত্ত্বেও তিনি আমার নানা ভুল ধরা শুরুকরলেনএকপর্যায়ে তিনি আমার কাছে সরাসরি দুই হাজার টাকা উকোচ চেয়ে বসলেনপরে এক হাজার টাকায় রফা হলোবাকি ২০০ টাকা তাঁর মোবাইলে দেব বলে চুক্তিকরে এলাম
এর সাত দিন পর আমার গ্রামের বাড়ির (মনপুরা, ভোলা) থানা থেকেএকটি ফোন এলসেই ফোনটি ছিল জনৈক দারোগা সাহেবেরতিনি আমাকে থানায় দেখাকরতে বললেন আমার সব সনদসহযেহেতু আমি ঢাকায় থাকি, তাই আমার চাচাকেপাঠালামসেখানেও চাচার কাছে উকোচ চেয়ে বসলেনকিন্তু কেন? তা না হলে আমারবিরুদ্ধে রিপোর্ট দেওয়া হবেঅবশেষে এক হাজার টাকায় এই পর্বও শেষ হলো
তাহলেএখন একটু হিসাব করিসরকার ব্যাংকের মাধ্যমে পেল তিন হাজার টাকা, যেটাসম্পূর্ণ বৈধএরপর মালিবাগ থানার এসআই সাহেবকে নগদ দিলাম ৮০০, ফোনে দিলাম২০০দারোগা সাহেবকে দিলাম এক হাজারমোট ৩০০০+৮০০+২০০+১০০০=৫০০০ টাকা
ভাবতে পারেন, আমাদের নৈতিকতা কোথায় গেছে
পাসপোর্টঅফিসের দালালদের হাত থেকে কিছুটা বাঁচিয়ে প্রশাসন আমাদের এ কোন দালালদেরহাতে ছেড়ে দিলহয়রানির কি কোনো দিনও শেষ হবে না? ট্রান্সপারেন্সিইন্টারন্যাশনালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এবারও দুর্নীতিতে শীর্ষস্থান দখলকরে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
আজ চিঠিপত্র কলামে ছাপানো আমারএই লেখা কোনো দিন কারও কাজে আসবে নাকিন্তু একটু ভেবে ভালো লাগছে, নিজেরতিক্ততা প্রকাশ করতে পারলামবদলে যাও বদলে দাও
কীভাবে বদলাব, বলুন
মো. শাকিল
অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা

পরীক্ষার সময়সূচি
দেশেরসব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানেরপরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছেএকজন শিক্ষার্থীর জীবনে এটি একটিগুরুত্বপূর্ণ ধাপএই ধাপেই একজন শিক্ষার্থীর ভবিষ্য জীবন নির্ভর করেতাইএইচএসসি পরীক্ষার প্রস্তুতি একজন শিক্ষার্থীর কাছে অতীব গুরুত্বপূর্ণকিন্তু প্রকাশিত সময়সূচিতে দেখা গেছে, কিছু কিছু বিষয়ের পরীক্ষার আগে কমসময় বরাদ্দ দেওয়া হয়েছে
অধিকন্তু সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিতে হলেকেবল সাজেশনের আলোকে পড়া যায় নাএর জন্য সমগ্র বইয়ের আগাগোড়া ভালোভাবে পড়াপ্রয়োজন; তাই রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষার আগে আরও তিন চার-দিন বন্ধ থাকাআবশ্যকএ ছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার আগেও কিছুদিন বেশি থাকাদরকারকারণ, এতে তত্ত্বীয় বিষয় ছাড়াও গণিতের অনেক অনুশীলন রয়েছেএইচএসসিপরীক্ষার ফলাফলের ওপর একজন শিক্ষার্থীর পরবর্তী শিক্ষা অর্জন এবং কর্মজীবনসরাসরি নির্ভরশীলতাই উল্লিখিত বিষয়ের সাপেক্ষে পরীক্ষার সময়সূচিতেপরিবর্তন আনা উচিত বলে আমি মনে করি
এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
লুবাবা আলম
নোয়াখালী সরকারি কলেজ
কলেজ রোড, নোয়াখালী

 

শেয়ার করুন