স্বরাষ্ট্র মন্ত্রণালয়-মন্ত্রীর বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

0
846
Print Friendly, PDF & Email

ঢাকা: জামায়াতের ডাকা হরতাল চলাকালে বৃহস্পতিবার ৩ দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সেলফোনে এবং মন্ত্রণালয়ে ফোন করে এ হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনার পর দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সচিবালয় এলাকা ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি.কিউ.কে. মোস্তাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ রকম হুমকি পেয়েই আসছি। আমাদের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তবে কারা এ হুমকি দিয়েছে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তিনি।

এদিকে, সচিবালয়কে ঘিরে ব্যাপক নিরাপত্তার ঘেরাটোপ দেখা গেছে। পুলিশের পাশাপাশি র‌্যাব অবস্থান নিয়েছে। এছাড়া টহল পুলিশ টহল দিচ্ছে।

অপরদিকে, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পাসে অনেক কড়াকড়ি আরোপ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকার বাসভবনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 ফেব্রুয়ারি ২৮, ২০১৩

শেয়ার করুন