৫ দিনও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী

0
315
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট: অপহরণের শিকার হয়েছে শেরপুরের শ্রীবরদীর এক স্কুলছাত্রীঅভিযোগপাওয়া গেছে, গত রোববার  প্রাইভেট পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে অপহরণকরে নিয়ে যায়এ ঘটনায় থানায় পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছেচাঞ্চল্যকর এ ঘটনার পর থেকে পৌর শহরের স্কুলগুলোতে বিরাজ করছে অপহরণ আতঙ্কপুলিশও অপহৃতার পরিবার সূত্রে জানা যায়, অপহৃত ওই ছাত্রী শ্রীবরদী পৌর শহরেরমথুরানাথ বিনোদিনী সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীরশিক্ষার্থীগত রোববার সকাল ১০ টার দিকে বাসা থেকে সে প্রাইভেট পড়ার জন্যবের হয়এ সময় ৫-৬ জনের একদল দুর্বৃত্ত জোড় পূর্বক তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা আলহাজ্ব মাকসুদুররহমান রতন বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেনঅভিযোগেরপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মুন্সিপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৩৫), কুড়িপাড়া গ্রামের নজরুল ইসলাম (৩০) ও ছনকান্দা গ্রামের উসমান আলী (৩৮) কেআটকের পর বুধবার তাদের কোর্টে সোপর্দ করে
এদিকে ঘটনার ৫দিন অতিক্রমহলেও অপহৃতাকে উদ্ধার করতে পারেনি পুলিশএমনকি মামলার অপর দুআসামিওগ্রেফতার হয়নিফলে পৌর শহরের স্কুলগুলোতে বিরাজ করছে অপহরণ আতঙ্কমামলার তদন্তকারী অফিসার এসআই মখলেছুর রহমান জানান, অপহৃতাকে উদ্ধার ও অপর দুই আসামিকে গ্রেফতারের জোড় চেষ্টা চলছে

 

ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন