খুলনা: খুলনায় জামায়াত-শিবিরের ১২ কর্মীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ জজ কোর্ট এলাকা থেকে ছয় জন এবং নগরীর গল্লামারী এলাকা থেকে ছয় জনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- শহীদ, মো. শোয়েব, জিয়াউর রহমান, শফিকুর রহমান, আমিনুল হক, আনিসুর রহমান, ওমর শরিফ, শাহাব উদ্দিন, মিজানুর রহমান বাবু, আসাদুজ্জামান, সজল ও জাকির মোল্লা।
সদর থানা পুলিশ বাংলানিউজকে জানায়, আটক ব্যক্তিরা সবাই জামায়াত-শিবিরকর্মী।
নাশকতা ঘটাতে পারে এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে জানান খুলনা সদর থানা পুলিশ।
ফেব্রুয়ারি ২৮, ২০১৩






