আর্ন্তজাতিক ডেস্ক: অগ্রগতি ছাড়াই শেষ হলো ছয় বিশ্বশক্তির সাথে ইরানের দুই দিনের বৈঠক।বৈঠক থেকে বড় কোনো ঘোষণা আসেনি। তবে আশার কথা হলোÑ আবারো তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। আলজাজিরা, বিবিসি।ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কাজাখস্তানের রাজধানী আলমাতিতে মঙ্গলবার শুরু হয়েছিল দু’দিনের এ বৈঠক।প্রথম দিনে চার ঘণ্টা আলোচনা হলেও বুধবার এই পর্ব শেষের ঘোষণা দিতে সময় লেগেছে মাত্র এক ঘণ্টা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সÑ এই ছয় দেশের সাথে গত আট মাসের মধ্যে প্রথম এ বৈঠকে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর ব্যাপারে আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছিল।
ধারণা করা হচ্ছিল, পরমাণু কর্মসূচি বন্ধ করলে ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এমন একটি প্রস্তাব রাখা হবে। ইরান যে তাতে সায় দেয়নি তা বোঝা গেছে আবার একই বিষয়ে বৈঠকে বসার ঘোষণায়।
গতকাল আলমাতির বৈঠক শেষে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বার্তা সংস্থা ডিপিএ-কে জানান, আগামী ৫ ও ৬ এপ্রিল আবার ইরানের সাথে ইস্তাম্বুলে দু’দিনের বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স। গত বছরও ইস্তাম্বুলে এক বৈঠকে বসেছিল দু’প। এ ছাড়া মস্কো আর বাগদাদেও হয়েছিল আলোচনা। ওই তিনটি বৈঠকেও কোনো অগ্রগতি হয়নি।বুধবার আলমাতিতে দ্বিতীয় দিনের মতো রুদ্ধদ্বার বৈঠকে বসে দুই প। এক ঘণ্টা পরই জানানো হয়, বৈঠক এবারের মতো শেষ হয়েছে। প্রথম দিনের শেষে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন বলেন, বৈঠকের সাফল্য-ব্যর্থতা নির্ভর করে ইরানের ওপর। কারণ ‘বল এখন ইরানের কোর্টে’।
২৮ ফেব্রুয়ারী/নিউজরুম









