ব্যবসা ও অর্থনীতি: দেশেরব্যাংকিং খাতের পরিচালন মুনাফা বাড়লেও সঞ্চিতি সংরক্ষণ (প্রভিশনিং) ওকর-পরবর্তী প্রকৃত মুনাফা গত বছর চার হাজার ৬৫৬ কোটি টাকা কমে গেছে। খবরবাসসের।
শেয়ারবাজার থেকে আয় কমে যাওয়া, আমদানি হ্রাস এবং নতুনঋণনীতিমালার ফলে খেলাপি ঋণ বৃদ্ধির কারণে প্রকৃত মুনাফা কমেছে বলেসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০১১সালে দেশের ব্যাংকিং খাতের প্রকৃত মুনাফা হয়েছিল নয় হাজার ১২১ কোটি টাকা।২০১২ সালে তা নেমে এসেছে চার হাজার ৪৬৫ কোটি টাকায়। এর মধ্যে রাষ্ট্রায়ত্তব্যাংকগুলোর মুনাফা কমেছে তিন হাজার ২৪৫ কোটি টাকা। বেসরকারি খাতেরব্যাংকগুলোর এক হাজার ৬৩৩ কোটি টাকা। তবে বিদেশি ব্যাংকগুলোর মুনাফা বেড়েছে২১৩ কোটি টাকা।
পরিচালন মুনাফা থেকে সঞ্চিতি সংরক্ষণ ও সাড়ে ৪২ শতাংশ হারে প্রাতিষ্ঠানিক আয়কর প্রদান করার পর যা থাকে তাই প্রকৃত মুনাফা।
গত বছর শেষে নতুন ঋণনীতিমালা প্রয়োগ করা হয়, যেখানে সঞ্চিতি সংরক্ষণনীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়। ফলে ব্যাংকের সঞ্চিতি বেড়েছে। এরপ্রভাব পড়ে ব্যাংকের প্রকৃত মুনাফায়। গত বছর ব্যাংকিং খাতের বেশ কিছু অনিয়মএবং কয়েকটি ব্যাংকের আগ্রাসী ব্যাংকিংয়ের কারণে ব্যাংকিং খাতের সংরক্ষিতসঞ্চিতির পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৯৭৬ কোটি টাকা। এতে কমে আসে প্রকৃতমুনাফা।
২৮ ফেব্রুয়ারী/নিউজরুম








