সিংড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধু খুন

0
264
Print Friendly, PDF & Email

 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় স্বামীর নির্যাতনে নাদিরা নামে এক গৃহবধু খুন হয়েছে। বুধবার সকালে স্বামী ইয়াকুব অলীর বাড়ি থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত নাদিরা নাটোর উপজেলার মানিক দিঘী গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

 

নিহতের স্বজনরা জানান, প্রায় ১বছর পূর্বে সিংড়া উপজেলার ধুরশন গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে ইয়াকুব আলীর সঙ্গে বিয়ে হয় নাদিরার।

 

তাদের অভিযোগ, মঙ্গলবার রাতে তাকে নির্যাতন করে মেরে ফেলে। বুধবার সকালে প্রতিবেশীরা গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকেই স্বামী ইয়াকুব আলী সহ বাড়ির সবাই পলাতক রয়েছে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান মূত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

সম্পাদনা, আনোয়ার হোসেন আলীরাজ ২৭/০২/১৩

 

 

 

শেয়ার করুন