বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার সহ-প্রকল্প উইকিমিডিয়া কমন্স (http://commons. wikimedia.org)। ইন্টারনেটে ছবির উন্মুক্ত ভান্ডারউইকিমিডিয়া কমন্সে বর্তমানে রয়েছে এক কোটি ৬০ লাখের বেশি ছবি। প্রতিনিয়তযেখানে যুক্ত হচ্ছে নতুন নতুন ছবি।
এবারের প্রতিযোগিতায় ‘পিকচার অব দ্য ইয়ার ২০১২’ নির্বাচিত হয়েছে পিয়েরিডেলুসের তোলা দুটি পাখির ছবি (http://goo.gl/JlsRa)। প্রতিযোগিতায় দ্বিতীয়হয়েছে করনোর তোলা সূর্যের ছবি (http://goo.gl/ijij3) এবং তৃতীয় হয়েছেস্টিফেন ক্রাউসের বাল্ব ভাঙার বিশেষ মুহূর্তের ছবি (http://goo.gl/dRRjG)।সব মিলিয়ে ১২টি ছবি (http://goo.gl/8lg3S) নির্বাচন করা হয়েছে, যেগুলো দিয়েউইকিমিডিয়া ২০১৪ সালের বর্ষপঞ্জি করা হবে। এর আগে সংস্কৃতি ও ঐতিহ্য নিয়েছবি তোলার সবচেয়ে বড় প্রতিযোগিতা উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম) ২০১২অনুষ্ঠিত হয়।
চলতি বছর সপ্তমবারের মতো উইকিমিডিয়ার বার্ষিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতায় দুটি রাউন্ডে নির্বাচন শেষে চূড়ান্ত ফলাফলঘোষণা করা হয়। চূড়ান্ত পর্যায়ে প্রায় চার হাজার ছবির মধ্যে উইকিপিডিয়ানদেরভোট এবং বিচারকদের রায়ে সেরা ১২টি ছবি নির্বাচন করা হয়।
উইকিমিডিয়া কমন্সের এ প্রতিযোগিতা সম্পর্কে বাংলা উইকিপিডিয়ার প্রশাসকনাসির খান বলেন, ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত এই আন্তর্জাতিকপ্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত থাকে। কিন্তু বাংলাদেশ থেকেঅংশগ্রহণকারী প্রায় নেই বললেই চলে। এটিকে আমরা বাংলাদেশের ঐতিহ্য ওসংস্কৃতি বিশ্বের সামনে উপস্থাপনের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি।’ বাৎসরিক এই প্রতিযোগিতাগুলোর পাশাপাশি উইকিমিডিয়া কমন্সে নিয়মিতভাবেফিচার্ড ইমেজ নির্বাচন করা হয়ে থাকে। সেখানেও আমাদের দেশ থেকে অংশগ্রহণেরসুযোগ রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, উন্মুক্ত ছবির এ মুক্ত ভান্ডারে যে কেউ ছবি জমা দিতে পারেন।
২৫ ফেব্রুয়ারী/নিউজরুম









