অবশেষে ফিরলেন এনামুল হক জুনিয়র

0
203
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক:দলে ফিরতে আর কী করতে হবে’—আক্ষেপ নিয়ে এত দিন প্রশ্নটা করতেন এনামুল হক জুনিয়রসর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রেনাডায়তাতে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেটঅথচ এর পর থেকেই ব্রাত্য হয়ে ছিলেন টেস্ট দলেঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে বাঁহাতি এই স্পিনার অবশেষে ফিরলেনতবে এনামুলের এত দিনের প্রশ্নটাই এখন একটু ঘুরিয়ে করতে পারেন মার্শাল আইয়ুবজাতীয় দলে খেলতে আর কী করতে হবে?
সর্বশেষ জাতীয় লিগে একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিসহ ৬৭.১১ গড়ে ৬০৪ রান করে সর্বোচ্চ স্কোরার ছিলেনচলমান বাংলাদেশ ক্রিকেট লিগেও একটি করে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরিফাইনালের আগ পর্যন্ত ৯২ গড়ে ৪৬০ রান, এখানেও এটাই সর্বোচ্চতার পরও শ্রীলঙ্কা সফরের ১৫ জনের দলে জায়গা মেলেনি মার্শালের!
সাকিব না-থাকা মানে দলে একই সঙ্গে একজন বাঁহাতি স্পিনার ও একজন মিডল-অর্ডার ব্যাটসম্যানের অনুপস্থিতিবাঁহাতি স্পিনারের শূন্যস্থানটা নির্বাচকেরা পূরণ করেছেন এনামুল জুনিয়রকে ফিরিয়েব্যাটসম্যানের খালিজায়গাটিতেও তাঁরা বেছে নিলেন আরেকজন বাঁহাতি মমিনুল হককেজাতীয় লিগ ও বাংলাদেশ লিগ মিলিয়ে ১০৬৯ রান করেও মার্শাল কেন মমিনুলের আগে বিবেচিত হলেন না, মিরপুরে কাল দল ঘোষণা-পরবর্তী সংবাদ সম্মেলনে সেটার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক আকরাম খান, ‘মমিনুলকে নেওয়া হয়েছে ব্যাকআপ মিডল-অর্ডার ব্যাটসম্যান হিসেবেতবে মমিনুল ও মার্শালকে নিয়ে কোচ ও অধিনায়কের সঙ্গে আমাদের আধঘণ্টারও বেশি আলোচনা হয়েছেদুজনেরই ফিফটি-ফিফটি সম্ভাবনা থাকলেও মার্শালকে নিলে মিডল-অর্ডারে সব ব্যাটসম্যানই ডানহাতি হয়ে যায়শ্রীলঙ্কা দলে ভালো একজন বাঁহাতি স্পিনার আছেএসব চিন্তা করেই বাঁহাতি ব্যাটসম্যান মমিনুলকে নেওয়াপ্রধান নির্বাচক মার্শালের প্রতি সমবেদনাও জানালেন, ‘মার্শালের ভাগ্য খারাপতবে ও দলে আসার যোগ্যতা রাখেটেলিফোনে মার্শালকে নাকি এটা জানিয়েছেনও আকরাম, ‘সামনে দলের খেলা আছেবলেছি, তাঁর জন্য দরজা খোলা
টেস্ট স্কোয়াডে মমিনুল একেবারেই নতুন মুখমমিনুলের মতো এনামুল হক বিজয়ও টেস্ট অভিষেকের অপেক্ষায়তবে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্টের আগে তামিমের হাতের চোটের কারণে স্কোয়াডে যোগ হয়েছিলেন তিনিবাঁহাতি স্পিনার এনামুলের মতোই দলে ফিরেছেন ব্যাটসম্যান জহুরুল ইসলাম ও পেসার রবিউল ইসলামওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন জুনায়েদ সিদ্দিক, নাজিমউদ্দিন ও ইলিয়াস সানিআর চোটের কারণে সাকিব তো নেই-ই
দল নির্বাচনী সভায় স্পিনার মোশাররফ হোসেন ও সাকলাইন সজীবের সঙ্গে লড়াই হলেও অভিজ্ঞতায় এগিয়ে থাকায় দলে ফেরার দরজা খুলেছে গত জাতীয় লিগে সর্বোচ্চ ৪৪ উইকেট পাওয়া এনামুলের জন্যপ্রায় চার বছর পর টেস্ট দলে ফিরে দারুণ খুশি এনামুল অবশ্য একটু সতর্ক, ‘আশা ছিল এবার ফিরবশেষ পর্যন্ত টেস্ট দলে নিজেকে দেখে খুবই ভালো লাগছেতবে সিরিজটা আমার জন্য চ্যালেঞ্জিংশ্রীলঙ্কায় এর আগে খুব একটা ভালো করিনি
এনামুল ছাড়া দলে বিশেষজ্ঞ স্পিনার আর একজনইওয়েস্ট ইন্ডিজ সিরিজের চমক সোহাগ গাজীপেসার আছেন চারজনশ্রীলঙ্কা সফরের দল এখানেও বেশ কৌতূহলোদ্দীপকবাংলাদেশ দলের মূল শক্তি বাঁহাতি স্পিনসে জায়গাতেই কিনা ঘাটতি রেখে দল যাবে শ্রীলঙ্কায়! চার পেসারেরই-বা দরকার কী? আকরামের ব্যাখ্যা, ‘এখন পর্যন্ত পরিকল্পনা, আমরা হয়তো দুই পেসার নিয়েই খেলবতবে পেসাররা ইনজুরিতে বেশি পড়েসেজন্যই ব্যাকআপ পেসার রাখাএই মুহূর্তে কোন পেসার কার চেয়ে এগিয়ে, সেটা বুঝে উঠতে না-পারাও বোধ হয় চার পেসার দলে রাখার আরেকটা কারণপ্রধান নির্বাচকের কথাতেই সেই ইঙ্গিত, ‘বিসিএলের শুরুতে অনেক পেসারই ইনজুরিতে ভুগেছেআর বিপিএলে তো সবাই মাত্র ৪ ওভার করে বল করলসেজন্য পেসারদের পারফরম্যান্স সেভাবে মূল্যায়ন করতে পারিনি
শ্রীলঙ্কা সফরের টেস্ট দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, এনামুল হক (বিজয়), নাঈম ইসলাম, নাসির হোসেন, সোহাগ গাজী, আবুল হাসান, রুবেল হোসেন, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম, মমিনুল হক, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম

 

২৫ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন