বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:স্মার্টফোনেরবাজারে চীনের তৈরি সাশ্রয়ী মোবাইল ফোনগুলোর সঙ্গেপ্রতিদ্বন্দ্বিতা করতে নতুন পথে হাঁটতে শুরু করছে ফিনল্যান্ডের মোবাইল ফোননির্মাতা নকিয়া। এখন থেকে সাশ্রয়ী দামে স্মার্টফোন তৈরি করবে নকিয়া।
সম্প্রতি এক প্রতিবেদনে টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে, চীনা মোবাইল ফোননির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ারসাশ্রয়ী মোবাইল ফোন তৈরি শুরু করছে নকিয়া।
বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সাশ্রয়ী স্মার্টফোনেরঘোষণা দিতে পারে নকিয়া। তবে খবর রটেছে যে, লুমিয়া সিরিজে ৭২০ ও ৫২০ মডেলেরদুটি স্মার্টফোন ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, গত দুই বছর ধরে স্মার্টফোনের বাজারে অ্যাপল ওস্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চেষ্টা করেছে নকিয়া। তবে সেচেষ্টায় টিকতে না পেরে এবার অন্য পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
নকিয়ার একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বাজারে অন্য প্রতিষ্ঠানগুলোরসঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে উইন্ডোজ ৮ সফটওয়্যারনির্ভরস্মার্টফোনগুলোর দাম কমানো ও সাশ্রয়ী ফোন তৈরি করবে নকিয়া।
বাজার বিশ্লেষকেদের ভাষ্য, নকিয়ার স্মার্টফোনের দাম ২০০ ডলার থেকে শুরু। আরবেশি দামের স্মার্টফোনের কারণে এক সময়ের জনপ্রিয় নকিয়া থেকে মুখ ফিরিয়েনিচ্ছেন ক্রেতারা।
২০১২ সালের শেষ তিন মাসে মাত্র ৪৪ লাখ লুমিয়া স্মার্টফোন বিক্রি করতেপেরেছে নকিয়া। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, নকিয়ার লক্ষ্য পূরণে এর চেয়েদ্বিগুণ লুমিয়া বিক্রি হওয়া প্রয়োজন।
২৪ ফেব্রুয়ারী/নিউজরুম









