রাঙ্গুনিয়ায় বিস্ফোরকসহ ৭ শিবির কর্মী আটক

0
307
Print Friendly, PDF & Email

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আলম শাহ পাড়া কামিল মাদ্রাসার ছাত্রাবাসে পুলিশ অভিযান চালিয়ে সাত শিবির কর্মীকে আটক করেছে।

পুলিশ ওই ছাত্রাবাস থেকে ১০টি ককটেল, লোহার রড, লাঠি-সোঁটা, গুলতি, মার্বেল, সাংগঠনিক নথিপত্র, লিফলেট ও বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধার করে। এছাড়া পুলিশের ব্যবহৃত সাবেক ইউনিফর্মও উদ্ধার করা হয়।

রোববার ভোরে এ অভিযানে চালানো হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ বলেন, ‘ রোববার হরতালে নাশকতার পরিকল্পনার জন্য মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বৈঠকে  মিলিত হন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত শিবির কর্মীকে আটক করা হয়।’

তিনি জানান, ছাত্রাবাসে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই ও শিবিরের সাংগঠনিক নথিপত্র পাওয়া ‍যায়। এছাড়া ককটেলসহ লোহার রড, লাঠি-সোঁটা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে পুলিশের একটি পুরনো ইউনিফর্মও পাওয়া যায়।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি এম এম মোর্শেদ।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আ ম ম শামসুল আলম ছাত্রাবাসে পুলিশের তল্লাশীর বিষয়টি স্বীকার করেন। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য তার  জানা নেই বলে জানান তিনি।

 ফেব্রুয়ারি ২৪ ২০১৩

শেয়ার করুন