সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

0
209
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অষ্টম আসর বসার কথা থাকলেও তা আর হচ্ছে নাস্থগিত করা হয়েছে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের আসর
চ্যানেল আই সূত্রে জানা গেছে, অনিবার্য কারণে আপাতত অনুষ্ঠানটি করা সম্ভব হচ্ছে নাতবে শিগগিরই নতুন তারিখে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করা হবে এবং সেটি জানিয়ে দেওয়া হবে
দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে সিটিসেল ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল সিটিসেল- চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসআয়োজনের দিক দিয়ে এই পুরস্কার অনুষ্ঠানে প্রতিবারই থাকে কিছু না কিছু চমকএবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন তারাশুদ্ধ সংগীতের বিশ্বায়নেশিরোনামে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের আসরে নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার স্বনামধন্য সংগীতশিল্পীদের আজীবন সম্মাননা দেওয়া হবেবিভিন্ন ঘরানার সংগীত, গীতিকার, নবাগত শিল্পী, সাউন্ড, কাভার ডিজাইন, সংগীতপরিচালক, মিউজিক ভিডিও বিভাগে দেওয়া হবে পুরস্কারপুরস্কারগুলো চূড়ান্ত করেছেন বিচারকেরাআর শ্রোতাদের ভোটে দেওয়া হবে ব্যান্ড সংগীত, আধুনিক গান, ছায়াছবির গান, ডেব্যু সংগীত ও ফিউশন বিভাগে পুরস্কারপুরস্কার দেওয়ার ফাঁকে ফাঁকে থাকবে শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনাসিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস উপলক্ষে সম্প্রতি ঢাকায় চ্যানেল আইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিলএতে উপস্থিত ছিলেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, হেড অব করপোরেট কমিউনিকেশনস ও জনসংযোগ বিভাগের প্রধান তাসলিম আহমেদ, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং এই আয়োজনের প্রকল্প পরিচালক শহীদুল আলম সাচ্চুউল্লেখ্য, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে এবার আজীবন সম্মাননা দেওয়া হয় বাংলাদেশের রুনা লায়লা ও কলকাতার সন্ধ্যা মুখোপাধ্যায়কেগত ১১ জানুয়ারি সন্ধ্যায় ভারতের কলকাতার গ্র্যান্ড ওবেরয় হোটেলে সম্পন্ন হয় আজীবন সম্মাননা প্রদানের অনুষ্ঠানটি

 

ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন