রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

0
296
Print Friendly, PDF & Email

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে অটোরিকশার চালক (৩০) নিহত হয়েছেন।

চালকের নাম-পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার দুপুরে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন পৌরসভার কোশাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অটোরিকশার যাত্রী নুর ইসলাম (২৮) নামে ক্যামিকেল ব্যবসায়ীকে ম‍মুর্ষূ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এছাড়া বাকিদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জগামী অটোরিকশার সঙ্গে গাজীপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারা যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনূর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

, ফেব্রুয়ারি ২৩, ২০১৩

শেয়ার করুন