ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

0
342
Print Friendly, PDF & Email

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার মহিলা রোড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী  শাহিদ শেখ (৩৮) নিহত এবং শাহীদের ছোট ভাই অহিদ শেখ (৩২) ও চালক আব্দুর রাজ্জাক খলিফা (৩০) আহত হয়েছেন।

শনিবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে।

আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে অহিদ শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত শাহিদ এসডিসি নামের একটি এনজিওতে কাজ করতেন।

ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই)  মো. নাসিরউদ্দিন জানান, সকাল ৭টার দিকে মোটরসাইকেলযোগে নগরকান্দা যাওয়ার পথে মহিলারোড নামক স্থানে ফরিদপুর থেকে মাদারীপুরগামী জিতু এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিদ মারা যায়।

অপরদিকে দুপুর ১টার দিকে ফরিদপুরের শিবরামপুর আজিজ পাইপস মিলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে আ. সাত্তার (৪০) নামের এক ব্যক্তি ট্রাক চাপায় নিহত হন।

করিমপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোতালেব হোসেন জানান, নিহত ব্যক্তি ঢাকার মিরপুরে বসবাস করেন। ঢাকা থেকে গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ফেব্রুয়ারি ২৩, ২০১৩

শেয়ার করুন