আর্ন্তজাতিক ডেস্ক(২২ ফেব্রুয়ারী): সাবেক মার্কিন কংগ্রেসম্যান জেসি জ্যাকসন জুনিয়র গত বুধবার আদালতে নির্বাচনী প্রচারের অনুদানের অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছেন। ৪৭ বছর বয়সী ইলিনয়ের এই ডেমোক্র্যাট অনুদানের মোট সাড়ে সাত লাখ ডলার আত্মসাৎ করেন।
জ্যাকসন জুনিয়র ১৭ বছর ধরে মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) সদস্য ছিলেন। অর্থ আত্মসাতের অভিযোগে গত নভেম্বরে তিনি পদত্যাগ করেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল রোনাল্ড মাচেন বলেন, ‘আজকের এই দোষ স্বীকার কোনো দুঃখজনক বিষয় নয়।’
জেসি জ্যাকসন জুনিয়র ব্যাপক সম্ভাবনা নিয়ে রাজনীতিতে আসেন। কিন্তু নিজেকে ধ্বংস করার কর্মকাণ্ডে জড়িত হয়ে তিনি নিজেই নিজের ভবিষ্যৎ নষ্ট করেন।
প্রসিকিউটররা জানান, জ্যাকসন অনুদানের অর্থে বিলাসবহুল জীবন যাপন করেছেন।
রোনাল্ড মাচেন এক বিবৃতিতে বলেন, ‘তাঁর (জ্যাকসন) এই পতনের ঘটনা অর্থলোভে আদর্শ ও সততা বিকিয়ে দিতে প্রলুব্ধ রাজনৈতিক নেতাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।’
অর্থ আত্মসাতের অভিযোগে জ্যাকসনের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এএফপি।
নিউজরুম









