আফ্রিকার বিপক্ষে আফ্রিদি

0
186
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২২ ফেব্রুয়ারী): পারফরম্যান্সের কারণে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে দলে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদিপ্রতিবেশী এ দেশটির বিপক্ষে স্বপ্নের সিরিজ থেকে আফ্রিদির বাদ পড়ার বিষয়টি সে সময় মেনে নিতে পারেননি তার ভক্তরাকিন্তু দল নির্বাচন তো আর সমর্থকদের সংখ্যার বিচার কিংবা তাদের দাবির মুখে হয় নাতাই নির্বাচকরা তাকে বাইরে রেখেছিলেনবছরের শেষ সময়ে এসে দল থেকে বাদ পড়ার যন্ত্রণায় কাতর ছিলেন আফ্রিদি নিজেওএরপর থেকে আবারও দলে ফিরতে বেশ লড়াই করেছেনপারফরম্যান্সে উন্নতি করতে চেষ্টার কমতি ছিল না তারঅবশেষে নিজের পারফরমেন্সে সন্তুষ্ট করতে পেরেছেন নির্বাচকদেরআগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে সাবেক এই অধিনায়ক জায়গা করে নিয়েছেনতবে এখানে একটি শর্ত জুড়ে দিয়েছেন পাকিস্তানি নির্বাচকরাদলটির প্রধান নির্বাচক ইকবাল কাসিম বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরই হচ্ছে আফ্রিদির শেষ সুযোগতাকে অবশ্যই পারফর্ম করতে হবেএ সিরিজে নিজেকে প্রমাণ করতে না পারলে আবারও বাদের তালিকায় থাকতে হবে তাকেচলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান দলের নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি৩৪৯টি ওয়ানডে খেলে পেয়েছেন ৩৪৮ উইকেটপ্রোটিয়াসদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তানটি-টোয়েন্টির প্রথম ম্যাচটি হবে ১ মার্চ
টি-টোয়েন্টি দল : মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), নাসির জামশেদ, আহমেদ শাহজাদ, উমর আমিন, শোয়েব মালিক, কামরান আকমল, উমর আকমল, শহিদ আফ্রিদি, সাঈদ আজমল, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, উমর গুল, জুলফিকার বাবর, আসাদ আলী ও জুনায়েদ খান
ওয়ানডে দল : মিসবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমরান ফরহাত, নাসির জামশেদ, আসাদ শফিক, ইউনুস খান, শোয়েব মালিক, কামরান আকমল, উমর আকমল, শহিদ আফ্রিদি, সাঈদ আজমল, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, ওয়াহাব রিয়াজ, উমর গুল ও আবদুর রেহমান

 

নিউজরুম

 

শেয়ার করুন