বিএনপির পরিণতি মুসলিম লীগের মতো হবে: এসএম শুভ

0
217
Print Friendly, PDF & Email

ঢাকা : জামায়াতের প্রশ্নে বিএনপি নীরবতা পালন করছে। তারা যদি জামায়াতের সঙ্গ ত্যাগ না করে তাহলে তাদের পরিণতি মুসলিম লীগের মতো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এসএম শুভ।

বৃহস্পতিবার বিকালে শাহবাগের গণজাগরণ চত্বরে মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘আমরা বিএনপির কাছে আহ্বান জানিয়েছিলাম, জামায়াতের সঙ্গ ত্যাগ করে রাজাকারদের বিচারের জন্য সরকারকে চাপ দিতে। কিন্তু বিএনপি এখন পর্যন্ত নীরবতা পালন করছে।’’

তিনি বলেন, ‘‘এখনও সময় আছে জামায়াতের সঙ্গ ত্যাগ করে জনতার কাতারে আসুন। জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন।’’

শুভ বলেন, ‘‘জামায়াত ও রাজাকারদের যারা রক্ষা করার চেষ্টা করবেন, তারা হবেন ২০১৩ সালের রাজাকার।’’

জামাত নিষিদ্ধ করা প্রশ্নে বৃটেন ও আমেরিকার অবস্থানের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘‘এই দেশ দু’টি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ও বিরোধিতা করেছিল। কিন্তু সফল হয়নি। এবারও সফল হতে পারবে না।’’

 ফেব্রুয়ারি ২১, ২০১৩

শেয়ার করুন