রাজশাহী: রাজশাহীর শহীদ মিনারে ফুল দেয়া কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও ছাত্রলীগের মধ্যে মারামারির হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শহীদ মিনার চত্বরে দুপুর ১২টায় এটা ঘটে। এতে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি তানিকুর রহমান টিটুসহ চার চিকিৎসক আহত হয়েছেন। আহত অন্য চিকিৎসকরা হলেন মিতুল ভৌমিক (২৪), শেখ রহিম (২৫) ও রাজিব (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রামেক শহীদ মিনার চত্বরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও রামেক ছাত্রলীগের সদস্যরা উপস্থিত হন। এ সময় কে আগে ফুল দেবে তা নিয়ে বাকবিতন্ডা এবং উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এক পর্যায়ে ছাত্রলীগের আবিদ, শিমুল, কল্লোল, সোহেলসহ কয়েকজনের মারপিটে ওই চারজন ইন্টার্ন চিকিৎসক আহত হন।
আহতদের রামেক হাসপাতালের ভর্তি করা হয়েছে।
ফেব্রুয়ারি ২১, ২০১২






