স্পোর্টস ডেস্ক(২১ ফেব্রুয়ারী):বিপিএলে অলরাউন্ড পারফরম্যান্সে সাকিব আল হাসান সেরা হলেও ব্যাট হাতে এবার শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহীম। সিলেট রয়্যালসের এ ক্রিকেটার করেছেন ৪৪০ রান। ১৩ ম্যাচের ১৩ ইনিংসে ৪০ রান গড়ে সংগ্রহ করেছেন তিনি ওই রান। অপর দিকে বল হাতে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রোটিয়া বোলার আলফনসো টমাস। ১২ ম্যাচে সর্বাধিক ২০ উইকেট নিয়েছেন তিনি।এ দিকে মুশফিকের পর ব্যাট হাতে শীর্ষ ৯ ক্রিকেটার হলেন রায়ান ডয়েসচেট (৪৩২), শামছুর রহমান (৪২১), ব্রাড হজ (৪১০), শাহরিয়ার নাফিস (৩৯৫), মোহাম্মাদ আশরাফুল ৩৫৮), ব্রেন্ডন টেইলর (৩৫৭), এনামুল হক বিজয় (৩৫৬) ও সাকিব আল হাসান (৩২৯)।এর মধ্যে এবার সেঞ্চুরি হাঁকিয়েছেন দু’জন। শাহরিয়ার নাফিস ও মোহাম্মাদ আশরাফুল। সেঞ্চুরি হয়েছে আরো একটি। সেটা এসেছে এ মওসুমে একমাত্র ম্যাচ খেলা ক্রিস গেইলের ব্যাট থেকে। মুশফিকের সর্বোচ্চ ৮৬। যার মধ্যে রয়েছে ১৬টি ছক্কা ও ৩৩টি বাউন্ডারি। ডয়েসচেটও কম যাননি। তার সর্বোচ্চ অপরাজিত ৯৫। তিনটি হাফ সেঞ্চুরি হাঁকানো এ ব্যাটসম্যানের ছক্কা ১৮ ও চার রয়েছে ২৮টি।তবে এবার সর্বাধিক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন শামছুর রহমান শুভ।ব্যক্তিগত ৯৮ রানে অপরাজিত থাকা রংপুর রাইডার্সের এ ক্রিকেটারের হাফ সেঞ্চুরি রয়েছে ছয়টি। ৪২.১০ গড়ে রান তুলেছেন তিনি ১২ ম্যাচ খেলে।সেঞ্চুরি করা ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে।চারটি ছক্কা ও ৫২টি বাউন্ডারি নাফিসের। আশরাফুলের সর্বোচ্চ অপরাজিত ১০৩। ১৪ ম্যাচে ২৯.৮৪ রান গড়ে ৯টি ছক্কা ও ৩৯টি বাউন্ডারি রয়েছে তার।বল হাতে সর্বাধিক উইকেট নেয়া টমাসের সেরা বোলিং ১৯ রানে তিন উইকেট।থমাসের পরেই রয়েছে বরিশাল বার্নার্সের আজহার মাহমুদ। ১৯ উইকেট তার ১২ ম্যাচে। শীর্ষ ১০-এ থাকা অন্য আট বোলার হলেনÑ এনামুল জুনিয়র (১৮), মোহাম্মাদ নবি (১৮), মোশাররফ রুবেল (১৭), আব্দুর রাজ্জাক (১৭), সোহাগ গাজী (১৭), কেভিন কুপার (১৬), সাকিব আল হাসান (১৫) ও রুবেল হোসাইন (১৪)।
নিউজরুম









