বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২০ ফেব্রুয়ারী): শিগগিরই দেশের বাজারে আসছে উইন্ডোজ ৮ নির্ভর স্যামসাংয়ের নতুন অ্যাটিভ ব্র্যান্ডের স্মার্ট পিসি। ফুল টাচ সুবিধার এ ল্যাপটপটিকে ট্যাবলেটের মতোই ব্যবহার করা যায়।
২২ ফেব্রুয়ারি দেশে এ পণ্যটির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে স্যামসাং।স্যামসাং ইলেকট্রনিকসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল হাসনাত সোহেল প্রথমআলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
প্রায় নয় ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধার অ্যাটিভ স্মার্ট পিসিটি ৯.৯ মিলিমিটার পুরু হওয়ায় ওজনেও হালকা-পাতলা। ১১.৬ ইঞ্চি ডিসপ্লে সুবিধার এ পণ্যটিতে ইনটেল প্রসেসর, দুই গিগাবাইট র্যাম সুবিধা রয়েছে।
টাচ ও কিবোর্ড দুইটি সুবিধার এই ল্যাপটপ কাম ট্যাবলেট পণ্যটির দাম এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এ লিংকটিতে গেলে http://www.samsung.com/global/ativ/ativ_pc.html
নিউজরুম









