স্পোর্টস ডেস্ক(১৯ ফেব্রুয়ারী): এফএনএস স্পোর্টস ডেস্ক : ধারা ভাষ্যকার ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী বলেন, চেন্নাইয়ে ২২ ফেব্র�য়ারি শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে সিনিয়র ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার ভাল অবস্থায় ফিরবে। তিনি বলেন, সে ক্ষুধার্ত থাকবে, সত্যিকারার্থেই তাকে ক্ষুধার্ত দেখা যাবে। প্রথম দুই টেস্টে সে যদি রান করতে পারে তাহলে এটা টেন্ডুলকারের জন্য একটা বড় সিরিজ হবে। টেস্ট ক্রিকেটে বেশি মনোযোগী হতে গত ডিসেম্বরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন টেন্ডুলকার। তারপর প্রাক্তন ওঝা ও হরভজন সিং-এর বোলিং আক্রমণের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে একটিতে অপরাজিত ১৪০সহ দু‘টি সেঞ্চুরি করেন তিনি। ওঝা-সিং দুজনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার অন্যতম দাবিদার।
সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা শাস্ত্রির উদ্ধৃতি দিয়ে জানায়, শুরুতে তার কিছুটা জড়তা থাকবে। প্রথম দুই ইনিংসে কিছুটা নার্ভাস থাকবে। তবে প্রথম দুই ইনিংসের একটি যদি ৫০, ৬০ অথবা ৭০ রান করতে পারে তবে এরপর এ সিরিজটা শচিনের জন্য অনেক বড় সিরিজ হবে। গত দু‘বছরেরও বেশি সময় যাবত ১৭ টেস্টে ৩১ ইনিংসে সেঞ্চুরি বঞ্চিত এ ব্যাটিং গ্রেট। নিজ মাঠে ইংলান্ডের বিরুদ্ধে গত সিরিজেও ভাল করতে পারেনি তিনি। তবে রবি শাস্ত্রী মনে করেন-ভারতীয় ব্যাটিং লাইন আপে এখনো সেরা টেন্ডুলকার। শাস্ত্রি বলেন, ইংলান্ড অসম্ভব ভাল বোলিং করেছে। তবে আমি মনে করি সে দু‘মাস বিশ্রাম পেয়েছে এবং সে নিজের স্ব-রূপে ফেরার প্রস্তুতি নিতে পেরেছেন।
আমি চাই সে ইতিবাকে থাকুক এবং রক্ষণা�ক না হোক। তাকে তার স্বাভাবিক খেলটা খেলতে হবে।সে এমনটা করলে আমরা কিছুটা উপভোগ করতে পারব। হতে পারে একই দলের বিরুদ্ধে গত সিরিজে ভারত ০-৪ ম্যাচে পরাজিত হয়েছে। তবে গুনগত মান সম্পন্ন স্পিনারের অভাবে উপমহাদেশে অস্ট্রেলিয়াকে সমস্যায় পড়তে হবে এমনটাই মনে করছেন শাস্ত্রী। তিনি বলেন, সব কিছু নিজেদের অনুকূলে রাখতে এবং কাজটি করতে হলে আপনার দুই জন মানসম্পন্ন স্পিনার দরকার বলে আমি মনে করি।
নিউজরুম









