কলেজ ভবন

0
279
Print Friendly, PDF & Email

ফেব্রুয়ারি, ২০১৩: কলেজ ভবন
সরকার চলতি অর্থবছরে এক হাজার ৫০০ বেসরকারি কলেজ ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেখবরটি সরকারের ধারাবাহিক উন্নয়নের বার্তাবাহী হলেও অত্যন্ত উদ্বেগ ও বিস্ময়ের বিষয় যে প্রস্তাবিত তালিকায় কোনো বেসরকারি কারিগরি কলেজ/ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে স্থান দেওয়া হয়নিঅথচ কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য সরকার সব সময় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে এসেছে
বর্তমানে সারা দেশে এক হাজার ৫৩৯টি ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান (উচ্চমাধ্যমিক কারিগরি কলেজ) ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষার হার বৃদ্ধি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেঅনেক প্রতিষ্ঠান শিক্ষার্থীর সংখ্যা, মানসম্মত শিক্ষা এবং ফলাফলের ক্ষেত্রে নিজ এলাকার
অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে অতিক্রম করে গেছেসুষ্ঠু ব্যবস্থাপনা এবং অন্যান্য সূচক বিবেচনায় কোনো কোনো বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতিও অর্জন করেছেঅথচ সরকারি সহায়তার অভাবে প্রতিষ্ঠানগুলোতে ভৌত অবকাঠামো, শিক্ষা-উপকরণ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং বই-পুস্তকের প্রকট সমস্যা বিদ্যমানপ্রয়োজনীয়
ভৌত অবকাঠামোর অভাবে অনেক প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে
তাই যোগ্যতার নিরিখে কমপক্ষে ২০০ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে (বিএম) উন্নয়ন তালিকায় অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন
নাসিমা বানু
অধ্যক্ষ, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ, উলিপুর, কুড়িগ্রাম

 

শেয়ার করুন