স্বরূপকাঠিতে শ্রমিক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

0
618
Print Friendly, PDF & Email

পিরোজপুর: জেলার স্বরূপকাঠিতে মো. আব্বাস (৪৫) নামের এক শ্রমিক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আব্বাস স্বরুপকাঠি কাঠ বাজারের শ্রমিক সংগঠনের সভাপতি। সে পৌর এলাকার ২ নং ওয়ার্ড জন্নাথকাঠি গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বরুপকাঠি কাঠ বাজারের শ্রমিক সংগঠনের সভাপতি আব্বাস রোববার বাড়ি থেকে বের হয়ে রাতে বাসায় ফিরে আসেনি।

সোমবার সকালে বাড়ির অদুরে রাস্তার পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠায়।

এ ব্যাপারে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান  জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যপারে একটি অপমৃত্যু  মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।

 ফেব্রুয়ারি ১৮, ২০১৩


 

শেয়ার করুন