রুপশী বাংলা ডেস্ক(১৮ ফেব্রুয়ারি, ২০১৩):সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হরতাল বিরোধী একটি মিছিল শাহবাগ থেকেসায়েন্স ল্যাবরেটরি হয়ে কলাবাগান পেরিয়ে কারওয়ান বাজার হয়ে গণজাগরণচত্বরের দিকে যায়। এ সময় তাদেরকে হরতাল প্রতিরোধের ঘোষণা দিয়ে মিছিলথেকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।এক পর্যায়ে হরতাল বিরোধীরা রাজধানীর পান্থপথ এলাকায় ইসলামী ব্যাংকের একটি বুথ ভাঙচুর করে। মিছিলে নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ। অবশ্য মিছিলের ব্যানারে ‘গণজাগরণ মঞ্চ‘ লেখা ছিল।
নিউজরুম







