রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১১

0
252
Print Friendly, PDF & Email

রাজশাহী: রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায় বাস ও হিউম্যান হলারের (ইমা) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত একজন হলেন তানোর উপজেলায় কর্মরত সহকারী প্রকৌশলী মকছেদ আলী (৩৪) ও আবু সাঈদ (৩৪)। অন্যজনের পরিচয় জানা যায়নি। আহতরা রামেক হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বানেশ্বর থেকে মহানগরীতে আসা একটি হিউম্যান হলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী ‘পথের সাথী’ নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনের মৃত্যু হয়। এছাড়া ইমার চালকসহ ১১ জন যাত্রী আহত হন।

আহতরা হলেন, সজল (২০), হাসান (৩০) ও রাজু (২৮), শাকিব (২২), তাহমিনা (১৫), নাহিদ আকতার (২৬), দিপু (৪৫), নাগিস (২২), বাবু (২২) ও হাবিল (১৫)। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করান।

ফেব্রুয়ারি ১৬, ২০১৩

শেয়ার করুন