সিলেট: সিলেটে শিবির-পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তারা শিবিরকর্মী বলে দাবি করেছে জামায়াত।
শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর চৌহাট্টা এলাকায় কক্সবাজারে চারজন নিহতের প্রতিবাদে শিবির কর্মীরা মিছিল বের করে। এসময় তারা পুলিশের ওপর হামলা করলে পুলিশ পাল্টা গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে মিছিলটি যাচ্ছিল। সহিংসতার আশঙ্কায় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
এরপর শিবিরকর্মীরা পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে দুই শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে দুটি মোটরসাইকেলে তুলে তাদের নিয়ে যায় শিবিরকর্মীরা।
এ ঘটনায় অন্তত ২০ জন শিবির কর্মী আহত হয়েছেন বলে জামায়াত দাবি করেছে।
এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাবুল জানান, শিবিরকর্মী ছত্রভঙ্গ করতে পুলিশ অর্ধশত রাউন্ড গুলি ছোড়ে। দুই শিবিরকর্মী গুলিবিদ্ধ হওয়ার কথা তারাও জেনেছেন বলে জানান ওসি।
আপলোড ১৬/০২/১৩ নিউজরুম






