বিপিএলের ফাইনালে উঠেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস

0
280
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১ ফেব্রুয়ারী): ৫১ বলে ১১৪ রান৫ চার, ১২ ছয়! মিরপুরে ব্যাট হাতে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন ক্রিস গেইলক্যারিবীয় এই ব্যাটসম্যানের ব্যাটে চড়েই আজ শুক্রবার বিপিএলের ফাইনালে উঠেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস৪ রানে হারলেও গত বারের চ্যাম্পিয়ন ঢাকাকে কাঁপিয়ে দিয়েছে সিলেট রয়্যালস
সিলেটের ফাইনালে ওঠার স্বপ্ন অবশ্য এখনো শেষ হয়ে যায়নিকাল শনিবার মুখোমুখি হচ্ছে চিটাগং কিংস ও দুরন্ত রাজশাহীওই ম্যাচে জয়ী দলকে পরশু হারাতে পারলে ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হবে সিলেটের
টসে হেরে প্রথমে ব্যাট করা ঢাকা গেইলের সেঞ্চুরির ওপর ভর করে ৯ উইকেটে ১৯৭ রান তোলেজবাবে শেষ পর্যন্ত লড়ে ৬ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে সিলেট
হার ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করেন সিলেটের অধিনায়ক মুশফিকুর রহিমদলকে জয়ের কাছাকাছিও নিয়ে গিয়েছিলেনতবে গেইলের আলো কেড়ে নিয়ে ম্যাচ বের করে আনতে পারেননি তিনি৪৪ বলে ব্যক্তিগত ৮৬ রানে রানআউট হন মুশফিকুরডোয়াইন স্মিথও ভালো খেলেছেন৩৪ বলে ৪১ রান করেন ক্যারিবীয় এই ব্যাটসম্যানশেষের দিকে ৯ বলে ২৪ করেন এলটন চিগুম্বুরা
ঢাকার হয়ে খেলতে গতকালই ঢাকায় এসে পৌঁছান ক্রিস গেইলতাঁর সঙ্গে আসেন আরেক বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ডতবে পোলার্ড নিজেকে মেলে ধরতে পারেননি১৭ বলে ১৮ রান করেন তিনিঅবশ্য পোলার্ড বা অন্যদের কাজ একাই করে দেন গেইল
গেইলের ১১৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ১২টি ছয় দিয়েস্ট্রাইক রেট ২২৩.৫২মাত্র ৪৬ বলে সেঞ্চুরির দেখা পান তিনিগেইল ছাড়া ঢাকার ব্যাটসম্যানদের মধ্যে সফল হয়েছেন কেবল সাকিব আল হাসান২১ বলে ৩৮ রান করেন তিনি
অথচ ইনিংসের শুরুটা কী বাজেই না হয়েছিল ঢাকার! দলীয় ১ রানের মধ্যে দুটি উইকেটের পতনএরপর সাকিব অবশ্য ভালোই সঙ্গ দেন গেইলকেতবে দলীয় ৬৩ রানে সাকিব বিদায়ের পর হঠাত্ বিপর্যয়ে পড়ে ঢাকাএক পর্যায়ে সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৬৪ রান
দলের এই বিপর্যয়ে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন গেইলতাঁর ছক্কার ফুলঝুরিতে অবিশ্বাস্য গতিতে এগিয়ে যায় ঢাকাদলীয় ১৯১ রানে গেইল সাজঘরে না ফিরলে ঢাকার সংগ্রহটা যে দুইশ ছাড়িয়ে বহুদূর যেতো, বলার অপেক্ষা রাখে না
সিলেটের সফলতম বোলার সাজিদুল ইসলাম২৩ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন তিনিদুটি করে উইকেট নেন সোহাগ গাজী ও মোহাম্মদ নবী

সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা: ১৯৭/৯ (২০ ওভার)
গেইল ১১৪, সাকিব ৩৮, পোলার্ড ১৮
সাজিদুল ৩/২৩, গাজী ২/৩৪, নবী ২/১৭
সিলেট: ১৯৩/৬ (২০ ওভার)
মুশফিকুর ৮৬, স্মিথ ৪১, চিগুম্বুরা ২৪
মাশরাফি ২/৪০
ফল: ঢাকা ৪ রানে জয়ী

 

নিউজরুম

 

শেয়ার করুন