নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের ৪০জন আটক

0
261
Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বুধবার সকালে জামায়াত ও শিবির সন্দেহে ৪০ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে লক্ষীপুর জেলার রামনগর উপজেলার জামায়াতে ইসলামীর আমির হুমায়ুন কবির (৪৩) রয়েছেন।

বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, আটকদের অনেকেই ঢাকায় যাচ্ছিলেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে লক্ষীপুর জেলার রামনগর উপজেলার জামায়াতে ইসলামীর আমির হুমায়ুন কবিরসহ  জামায়াত-শিবিরের ১৪ জনকে আটক করা হয়।

তারা লক্ষীপুর থেকে মাইক্রোবাসযোগে ঢাকা যাচ্ছিলেন বলেও জানান তিনি।

অন্যদিকে বন্দর উপজেলার কামতাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জামায়াত-শিবিরের আরো ২৬ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান আশরাফুজ্জামান ।  

ধারণা করা হচ্ছে-  জামায়াত-শিবির নাশকতামূলক কাজে অংশ নেওয়ার জন্য  ঢাকায় যাচ্ছিল।  

  ফেব্রুয়ারি ১৩, ২০১৩

শেয়ার করুন