খালেদার নাম মুছে ফেললেন শাবি শিক্ষার্থীরা

0
273
Print Friendly, PDF & Email

সিলেট,(১৩ফেব্রুয়ারী) : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেওয়া উপহার বাস থেকে তার নাম মুছে ফেলেছে শিক্ষার্থীরা।মঙ্গলবার সন্ধ্যার দিকে ক্যাম্পাসের গোলচত্বরে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ওঠেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে শহর থেকে বাসটি  গোলচত্বরে পৌছলে কিছু ছাত্রলীগ কর্মী বাসের দু’পাশে থাকা ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপহার’ স্মারকের একপাশ মুছে ফেলে। এ সময় বাস চালক তাদের বাধা দিলেও তারা ক্ষিপ্ত হয়। বাস চালক ও হেলপার তড়িত গতিতে পরিবহন সুপারভাইজারসহ পরিবহন প্রশাসককে অবহিত করলে ছাত্রলীগ কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করে।
পরিবহন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন এ বাসটি শাবি প্রতিষ্ঠার পর ১৯৯২ সনে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মারফত বিশ্ববিদ্যালয়ে উপহার দেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশের প্রধানমন্ত্রী কতৃক উপহার হিসেবে এ যাবতকালে এটিই  প্রথম পরিবহন।

এদিকে ছাত্রলীগ কর্তৃক খালেদা জিয়ার নাম মুছার ঘটনায় সিলেট শাখা ছাত্রদল তীব্র প্রতিবাদ জানিয়েছে। অবিলম্বে  খালেদার নাম পূনর্বহাল করা না হলে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘট ডেকে অচল করে দেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রদল নেতারা ।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় শাবির সাবেক প্রক্টর অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী  নিন্দা জানিয়ে বলেন, এটা আমাদের জন্য কলঙ্ক স্বরুপ। ২০ বছর ধরে একজন প্রধানমন্ত্রীর  স্মৃতি স্মারক ও ঐতিহ্যে ধারণ করে আসছিল। নোংরা রাজনৈতিক পর্যবসিত ও  কতৃপক্ষের স্বেচ্ছাচারিতায় ছাত্রলীগ এ রকম নজীরবিহিন কর্মকাণ্ড করেছে বলে তিনি জানান।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক আব্দুল গণির সঙ্গে যোগাযোগ করলে ব্যস্ততা দেখিয়ে ফোনটি কেটে দেন।

নিউজরুম

শেয়ার করুন