ঢাকা,(১২ফেব্রুয়ারী): শাহবাগের গণজাগরণ চত্বর আবারো প্রাণ পেয়েছে লাকির স্লোগানে। বিকেলের নিরবতা শেষে আবারো লাকি তার স্লোগান দেয়া শুরু করেছেন।
‘অগ্নিকন্যা’ খ্যাত লাকি আক্তার মঙ্গলবার বিকেলের নিরবতা কর্মসূচির পাঁচ মিনিট আগে মঞ্চে এসে উপস্থিত হন।
তাকে ফিরে পেয়ে উল্লসিত হয়ে ওঠেন আন্দোলনকারীরা। আরো উজ্জীবিত হয়ে ওঠেন উপস্থিত জনতা।
‘রাজাকারের ফাঁসি চাই,’ ‘জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ কর,’ ‘রাজাকারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও,’ ‘পাকিস্তানের প্রেতাত্মারা পাকিস্তানে ফিরে যা,’ ‘লড়াই লড়াই লড়াই চাই’– এভাবেই সবাইকে স্লোগান শেখান লাকি।
অসুস্থতা অগ্রাহ্য করে যুদ্ধাপরাধীদের প্রতি নিদারুণ ঘৃণা নিয়ে পূর্ণ শক্তিতে গগনবিদারী চিৎকার লাকির, ‘তুই রাজাকার, তুই রাজাকার।’
নিউজরুম







