১২ ফেব্রুয়ারি, ২০১৩:‘আমাদের লক্ষ্য পদ্মাসেতুর নির্মান কাজশুরু করা। শেষ করা নয়। আমি আশা করবো আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক তারাযেন অসমাপ্ত কাজ গুলো শেষ করে। তা হলে দেশের জন্য মঙ্গল হবে।’ বলেছেনযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।সাথে যোগ করেছেন, ‘আমরা বিশ্বব্যাংককেবলেছি,পদ্মা সেতুর বিষয়ে আপনার সাথে আমাদের চ্যাপ্টার ক্লোজ। বর্তমানেবাংলাদেশে বিশ্ব ব্যাংকের ৪০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি প্রকল্পের কাজ চলছে।’
মঙ্গলবারসচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(ডিসিসিআই) এর নবনির্বাচিত প্রতিনিধিদের সাথে সৌজন্য স্বাক্ষাতকাঅনুষ্টানে তিনি এসব কথা বলেন।
আগামী ২০ ফেব্রুয়ারী রাজধানী মেট্রোরেলপ্রকল্পের ২২ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরের সুসংবাদ জানিয়ে মন্ত্রীবলেন, ‘এ প্রকল্পের জন্য সরকার ৫ হাজার কোটি টাকা দেবে। বাকি ১৭ হাজারকোটি টাকা দেবে জাইকা। প্রকল্পের কাজ শেষ হবে আগামী ২০২৪ সালে।
রাজধানীরযানজট ও সড়ক দুর্ঘটনা রোধে সরকারের কিছুটা ব্যর্থতা রয়েছে জানিয়ে মন্ত্রীবলেন, ‘যানজট নিরসনের কাজ চলছে। আশা করি অল্প কয়েকদিনের মধ্যে এর সুবাতাসদেখতে পারবেন।’
তিনি বলেন, চালকদের বেপরোয়া গাড়ী চালানোর জন্য সড়কদুঘর্টনা আগের তুলনায় কমেছে। তবে, শুধু চালকদের দোষ দিলে চলবে না।পথচারিদেরও সচেতন হতে হবে।
নিউজরুম







