‘চিরসবুজ’ রায়ান

0
211
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১২ ফেব্রুয়ারী): বয়স হয়ে গেছে ৩৯কপালে দৃশ্যমান বলিরেখাকিন্তু বুটজোড়া যে তুলে রাখবেন, সে রকম কোনো লক্ষণই নেই রায়ান গিগসের মধ্যেএভারটনের বিপক্ষে গোল করে গড়েছেন আরেকটি কীর্তিওপ্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর থেকে ২১ মৌসুমেই গোল করলেন এই চিরসবুজউইঙ্গারইউনাইটেডও জিতেছে ২-০ গোলেচ্যাম্পিয়নস লিগে রিয়ালের সঙ্গে মহাকাব্যিক ম্যাচের আগে রবিন ফন পার্সি গোল করে জানান দিয়েছেন তিনিও প্রস্তুত
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন অবশ্য এই ম্যাচের আগে বেশ কয়েকজনকে বিশ্রাম দিতে চেয়েছিলেনকিন্তু শেষ পর্যন্ত পার্সি, রুনিদের খেলিয়েছেনকারণটাও ব্যাখ্যা করেছেন ফার্গি, ‘আমি সাতটা পরিবর্তন আনতে যাচ্ছিলাম, কিন্তু যখন সিটির ফল জেনে গেলাম, ভাবলাম ম্যাচটা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেএটি জিতলে ভালো একটা অগ্রগামিতা পাব আমরাতাহলে মৌসুমের পরের দিকে আমরা দলে কিছু পরিবর্তন করতে পারবগিগসের প্রশংসা করলেন আরও একবার, ‘আমার মনে হয় তাঁর জন্য সব বিশেষণই ব্যবহার করা হয়ে গেছেসেটির এখন আর দরকারও নেই’ “
ম্যানচেস্টার সিটির চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে, শিরোপাটা এখন দৃশ্যপটেতবে গা ছেড়ে দেওয়ার ভুল না করার জন্য ফার্গি শিষ্যদের সতর্ক করে থাকবেন হয়তোগত মৌসুমে ছয় ম্যাচ বাকি থাকতে আট পয়েন্ট এগিয়ে ছিল ইউনাইটেডকিন্তু শেষ দিনের নাটকীয়তায় শিরোপা জিতে যায় সিটিইএর আগে এমন অবস্থা থেকে প্রিমিয়ার লিগ জিতেছিল শুধু আর্সেনাল১৯৯৭-৯৮ মৌসুমে ইউনাইটেডের চেয়ে ১৩ ম্যাচ বাকি থাকতে ১২ পয়েন্ট পেছনে থেকেও লিগ জিতেছিল গানাররাএএফপি, ওয়েবসাইট

 

নিউজরুম

 

শেয়ার করুন