বিনোদন ডেস্ক(১১ ফেব্রুয়ারী): আজ মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তাঁর স্ত্রী সাংবাদিক মেহেরুন রুনির নৃশংস হত্যাকাণ্ডের এক বছর পূর্তি হচ্ছে। এই দিনটি স্মরণ করে গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ। গানটির স্থায়ী অংশটুকু হলো: ‘দৃষ্টির বাইরে রয়ে গেছে খুনি/ কবরে ঘুমিয়ে আছে সাগর-রুনি/ কেঁদে কেঁদে ওঠে ছোট মেঘ/ জেগে ওঠো জাতির বিবেক’। লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শিহাব রিপন। জানা গেছে, আজ মাছরাঙা টিভিতে বিভিন্ন সময় এই গান নিয়ে তৈরি মিউজিক ভিডিওটি প্রচার করা হবে। এ ছাড়া রাত ১১টায় প্রচারিত হবে প্রামাণ্যচিত্র মেঘের শূন্য বাড়ি।
নিউজরুম









