বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(০৯ ফেব্রুয়ারী): সম্প্রতি কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান এভিজি সতর্ক করে জানিয়েছে, ইদানীং শিশুরাও কোডিং-দক্ষতা ব্যবহার করে তথ্য হ্যাক বা চুরি করছে। এভিজির তথ্য অনুসারে, শিশুরা বিভিন্ন গেমিং ওয়েবসাইট, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের তথ্য হ্যাক করছে। খবর বিবিসি অনলাইনের।
এভিজির গবেষকেরা জানিয়েছেন, ১১ বছর বয়সী শিশুরা কোডিং-দক্ষতা ব্যবহার করে ইন্টারনেটে ভারচুয়াল কারেন্সি বা ভারচুয়াল জগতে লেনদেনে ব্যবহূত মুদ্রা চুরি করতে অন্যের অ্যাকাউন্ট হ্যাক করছে। এ জন্য ভাইরাসপূর্ণ কোডও লিখছে তারা।
গবেষকেরা পরামর্শ দিয়েছেন, শিশুদের কোডিং শেখানোর সময় ভালো-মন্দের দিকটা বুঝিয়ে দিতে হবে।
নিউজরুম









