বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(০৪ ফেব্রুয়ারী): ট্যাবলেট বাজারে শক্ত অবস্থান নিতে এগিয়ে আসছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটিরতৈরি ‘সারফেস’ ব্র্যান্ডের ট্যাবলেট জনপ্রিয়তা পাচ্ছে বলেই জানিয়েছেন বাজারবিশ্লেষকেরা।
অক্টোবর থেকে ডিসেম্বর—এই তিন মাসে নয় লাখ ইউনিট ট্যাবলেটবিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়কওয়েবসাইট সিনেট।
২৬ অক্টোবর উইন্ডোজনির্ভর সারফেস ট্যাবলেট বাজারে এনেছেমাইক্রোসফট। বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির দেওয়া এক তথ্য অনুযায়ী, ২০১২সালের শেষ প্রান্তিক অর্থাত্ শেষ তিন মাসের ট্যাবলেট বিক্রির হিসাবেমাইক্রোসফট ষষ্ঠ অবস্থানে ছিল।
ট্যাবলেটের বাজার দখল নিয়ে অ্যাপল, স্যামসাং ও মাইক্রোসফটের মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। ট্যাবলেটকম্পিউটারের বাজারে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যাপলের কাছাকাছি চলে এসেছেদক্ষিণ কোরিয়ার স্যামসাং। বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, ২০১২ সালের শেষ প্রান্তিক অর্থাত্ অক্টোবর থেকে ডিসেম্বর—এই তিন মাসেট্যাবলেট বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে স্যামসাং।
আইডিসি জানিয়েছে, ২০১২ সালের শেষ তিন মাসে ৭৯ লাখ ইউনিট গ্যালাক্সি ট্যাব বিক্রি করেছেস্যামসাং। ২০১১ সালের শেষ তিন মাসে ২২ লাখ ইউনিট বিক্রি হয়েছিল। সাম্প্রতিকহিসাব অনুযায়ী, ট্যাবলেটের বাজারে স্যামসাংয়ের দখলে রয়েছে ১৫ দশমিক ১শতাংশ। অন্যদিকে, অ্যাপলের আইপ্যাডের বাজার ৫১ দশমিক ৭ শতাংশ থেকে নেমেএসেছে ৪৩ দশমিক ৬ শতাংশে।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ২০১২ সালেট্যাবলেটের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। এ বছর ট্যাবলেট কম্পিউটারের বিক্রি৭৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। শেষ প্রান্তিকে বাজারে মোট পাঁচ কোটি ২৫ লাখইউনিট ট্যাবলেট বিক্রি হয়েছে।
অ্যাপল, স্যামসাং ছাড়াও ট্যাবলেটের বাজারেআমাজন, আসুস, বার্নস অ্যান্ড নোবেল ডিসেম্বর পর্যন্ত মাইক্রোসফটের ওপরেছিল। বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফটের তৈরি ট্যাবলেটের দাম বেশিহওয়ায় বাজারে ভালো অবস্থান দখল করতে পারেনি প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, উইন্ডোজ আরটিনির্ভর সারফেস ট্যাবলেটের পরবর্তী সংস্করণ শিগগিরই বাজারে আনবেমাইক্রোসফট। প্রযুক্তি বিশ্লেষকেরা ট্যাবলেটের বাজারে স্যামসাং, অ্যাপল ওমাইক্রোসফটেই ভবিষ্যত্ প্রতিদ্বন্দ্বী ভাবছেন।
নিউজরুম









