এরশাদের উপদেষ্টা হলেন অভিনেতা সোহেল রানা

0
256
Print Friendly, PDF & Email

ঢাকা (১ফেব্রুয়ারী) :  অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানাকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচনবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলের গঠনতন্ত্রের ৩৯ ধারার ক্ষমতাবলে এরশাদ শুক্রবার এই নিয়োগ দেন।

জাপা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত বছরের মাঝামাঝিতে সোহেল রানা জাতীয় পার্টিতে যোগ দেন। তখন তাঁকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়। এর অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি দলের চেয়ারম্যানের নির্বাচনবিষয়ক উপদেষ্টার পদ পেলেন।
দলীয় সূত্র জানায়, এরশাদ সম্প্রতি দলে নতুন কিছু পদ সৃষ্টি করে কয়েকজন নেতাকে অতিরিক্ত দায়িত্ব দেন। এর মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও কাজী ফিরোজ রশীদকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ সোহেল রানাকে নির্বাচন বিষয়ক উপদেষ্টা করা হলো।

নিউজরুম

শেয়ার করুন