ঢাকা (৩০জানুয়ারী) : রাজধানীর শেরেবাংলা নগর থানার পুলিশ ৪০ হাজার পিস চকলেট বোমা উদ্ধার করেছে। চকলেট বোমা ছাড়াও এ সময় উদ্ধার করা হয় ৫শ’ পিস আতশবাজি। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বুধবার দুপুরের দিকে চকলেট বোমা উদ্ধারের খবর নিশ্চিত করেন মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান।
পুলিশের ধারণা বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালে আতঙ্ক সৃষ্টির জন্যই এসব চকলেট বোমা রাজধানীতে ঢোকানো হয়েছে।
বিকেলের দিকে শেরে বাংলা নগর থানা পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রসঙ্গে বিস্তারিত জানাবে বলে জানান উপ কমিশনার মাসুদুর রহমান।
নিউজরুম







